ঢাকা ০২:৫২ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বৈরাচারের মতোই গুপ্তরা এখন নতুন জালিমে পরিণত হয়েছে : তারেক রহমান জুলাই সনদ রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর: আলী রীয়াজ মা-বোনদের কটু কথা নয়, সম্মান দিলেই বেহেশত পেতে পারি: মির্জা ফখরুল উত্তরবঙ্গকে আমরা কৃষিশিল্পের রাজধানীতে পরিণত করব : জামায়াত আমির জনসভায় যোগ দিতে বরিশালে তারেক রহমান ফিলিস্তিনের পক্ষে স্টিকার লাগানোয় ব্রিটিশ দম্পতিকে ভারত ছাড়ার নির্দেশ নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে স্কুল শিক্ষার্থী নিহত, ৩ জন গুলিবিদ্ধ লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফকে গুলি করে হত্যা ‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ

সড়কে মানুষ হত্যার ‘বন্দোবস্ত’ দ্রুত বন্ধ করতে হবে : রব

আকাশ জাতীয় ডেস্ক:

অপেশাদার ‘চালক’ ও ‘ফিটনেসবিহীন’ গাড়ি দিয়ে সড়কে মানুষ হত্যার ‘বন্দোবস্ত’ দ্রুত বন্ধের লক্ষ্যে ছয় দফা দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।

সোমবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছয় দফা দাবি জানান তিনি।

বিবৃতিতে তিনি বলেন, ‘শুধুমাত্র লাইসেন্সবিহীন ‘অপেশাদার চালক’ ও ‘ফিটনেসবিহীন গাড়ির’ কারণে বছরে কয়েক হাজার মানুষ মৃত্যুমুখে পতিত হয়। রাস্তায় লাইসেন্সবিহীন চালকের যান চলাচল নিষিদ্ধ করতে পারলে হাজার হাজার মানুষের জীবন সুরক্ষা পেত এবং অগণিত ছাত্র ও পবিারের স্বপ্ন নিমিষেই ধুলিস্যাৎ হতো না। অদক্ষ, অপেশাদার ও লাইসেন্সবিহীন চালকের হাত থেকে জীবন সুরক্ষা প্রশ্নে গত ৫০ বছরেও রাষ্ট্র দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে পারেনি।

খোদ রাজধানীতে লাইসেন্সবিহীন চালক সেজে গাড়ি চালাচ্ছে নিরাপত্তা প্রহরী, সুইচ ম্যান, মশক কর্মী ও পরিচ্ছন্নতাকর্মীরা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৬৫টি গাড়ির বিপরীতে চালক আছে মাত্র ৬২ জন। এতে প্রমাণ হয় রাষ্ট্রই মানুষ হত্যার বন্দোবস্ত করে রেখেছে। আধুনিক বিশ্বে এরূপ ঘটনা বিরল।

শুধুমাত্র সদিচ্ছা থাকলেই সরকার প্রযুক্তি, পুলিশ এবং প্রশাসনের সহায়তায় অতি সহজেই লাইসেন্সবিহীন ‘চালক’ ও ‘ফিটনেসবিহীন’ পরিবহন বন্ধ করতে পারে। একটি মাত্র দুর্ঘটনায় অনেক পরিবারেরই স্বপ্ন শেষ হয়ে যায়। ভবিষ্যতে যাতে এ ধরনের কোন দুর্ঘটনা না ঘটে সরকারকে কাল বিলম্ব না করে এখনই পদক্ষেপ নিতে হবে।

এ লক্ষ্যে রবের ছয় দফা হচ্ছে-

(১) লাইসেন্সবিহীন চালকদের গাড়ি চালানো অবিলম্বে নিষিদ্ধ করতে হবে;
(২) ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামানো বন্ধ করতে নিয়মিত পুলিশ চেকিং এর ব্যবস্থা করতে হবে।
(৩) প্রশিক্ষণের মাধ্যমে দেশে যথেষ্ট সংখ্যক ড্রাইভারের প্রাপ্যতা নিশ্চিত করতে হবে;
(৪) রাস্তায় গাড়ি চালকদের মধ্যে অনিয়ন্ত্রিত প্রতিযোগিতা চিরতরে বন্ধ করতে হবে;
(৫) যথেষ্ট সংখ্যক ফুটওভার ব্রিজ নির্মাণ করে যত্রতত্র ক্রসিং বন্ধ করতে হবে এবং
(৬) নিরাপদ সড়ক ব্যবস্থাপনায় সরকারকে উদাসীনতা, নির্বিকারিত্ব ও অমনোযোগিতা পরিহার করতে হবে।

দুর্ঘটনায় মানুষের মৃত্যুর উৎসমুখ বন্ধ না করে প্রশ্রয় দিলে রাষ্ট্রের প্রয়োজনীয়তাই শেষ হয়ে যায়। সড়কে চরম নৈরাজ্য ও মানুষ হত্যা বন্ধে দ্রুত ৬ দফা বাস্তবায়নের দাবি জানান আ স ম রব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড

সড়কে মানুষ হত্যার ‘বন্দোবস্ত’ দ্রুত বন্ধ করতে হবে : রব

আপডেট সময় ০৬:২১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১