ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মহাকাশে নতুন আপদ!

আকাশ নিউজ ডেস্ক:

মহাকাশে নতুন আপদ হয়ে দাঁড়িয়েছে ভাসমান বর্জ্য। এ নিয়ে সতর্ক বিজ্ঞানীমহল। তারা বলছেন, এই বর্জ্য মহাকাশ যানের জন্য আতঙ্কের বিষয়। ঘটনার শুরু সোলার অরবিটার নিয়ে। পৃথিবীর উপর দিয়ে উড়ে সেটি মহাশূন্যের আরও গভীর পথে এগিয়ে যাবে। কিন্তু কেন পৃথিবীর উপর দিয়ে তার এই সংক্ষিপ্ত উড়ান নিয়ে আশঙ্কিত বিজ্ঞানীরা?

ইউরোপিয়ান স্পেস এজেন্সির দেওয়া তথ্য অনুসারে, পৃথিবীর ৪৬০ কিলোমিটার এলাকার উপর দিয়ে যাবে ওই যানটি। মূলত যে দুটি কক্ষপথ দিয়ে সেটি যাবে সেগুলো মহাকাশ বর্জ্যে ভরতি।

মহাকাশের নতুন এই সমস্যাটি ভাবাচ্ছে বিজ্ঞানীদের। এখান দিয়ে কোনও যান যাওয়ার সময় ধাক্কা লাগার আশঙ্কা থাকেই। তাই ইউরোপীয় মহাকাশ সংস্থার বিজ্ঞানীরা সতর্ক রয়েছেন। প্রয়োজন পড়লে অর্থাৎ কোনও রকম সংঘর্ষের সম্ভাবনা তৈরি হলেই যাতে তা এড়াতে প্রয়োজনীয় লাফ দিতে পারে অরবিটারটি, তা নিশ্চিত করতে হবে।

সব মিলিয়ে পৃথিবীর চারপাশে এই মুহূর্তে চক্কর কাটছে ১৬ কোটি মহাকাশ-বর্জ্যের টুকরো। সেগুলির গতি ঘণ্টায় ১৮ হাজার মাইল। তবে এগুলোর অধিকাংশই খুব ছোট আকারের। তাদের থেকে বিপদের সম্ভাবনা নেই। কিন্তু এদের মধ্যে অন্তত ১০ লক্ষ টুকরোর দৈর্ঘ্য ১ সেন্টিমিটারের বেশি। ভয় সেগুলোকে নিয়েই।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মহাকাশে নতুন আপদ!

আপডেট সময় ১০:৪৭:৪২ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১