ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শেখ হাসিনা নিজেকে বিশ্বনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন: মোজাম্মেল

অাকাশ জাতীয় ডেস্ক:

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক প্রধানমন্ত্রীকে বিশ্ব মানবতার প্রতীক হিসেবে উল্লেখ করে বলেছেন, শেখ হাসিনা শুধু বাঙালি জাতিরই নন বিশ্বনেতা হিসেবে ইতোমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

বৃহস্পতিবার ঢাকা রিপোটার্স ইউনিটি ভবনের স্বাধীনতা হলে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন উপলক্ষে ‘জননেত্রী শেখ হাসিনা ও মানবতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের সংকট নিরসনে প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী তৎপরতা চালাচ্ছেন। তার কার্যকর পদক্ষেপে বিশ্ববিবেক ইতোমধ্যে জাগ্রত হয়েছে। মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠার জন্য শেখ হাসিনার নেয়া পদক্ষেপ বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে।

তিনি বলেন, শেখ হাসিনা একজন মানবিক গুণাবলী সম্পন্ন নেতা। মানুষের মানবিক মর্যাদা, সাম্য, গণতন্ত্র, গণতান্ত্রিক বিধি-ব্যবস্থা ও মানবাধিকার সুনিশ্চিত করতে তিনি নিরলসভাবে কাজ করছেন।

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাভানা আক্তার এমপি, বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল, বঙ্গবন্ধু শেখ মুজিব চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. শহীদুল্লাহ শিকদার ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শেখ হাসিনা নিজেকে বিশ্বনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন: মোজাম্মেল

আপডেট সময় ০৫:৩৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭