ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিআরটিসি বাসে শিক্ষার্থীদের ভাড়া ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত

আকাশ জাতীয় ডেস্ক:

বিআরটিসির বাসে শিক্ষার্থীদের ভাড়া ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুক্রবার এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অডিটোরিয়ামে সচিবদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। কাল জানানো হয় এ বিষয়ে শিগগিরই ঘোষণা দেবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তখন সূচনা বক্তব্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা বাসে হাফ ভাড়া নেওয়ার দাবি জানিয়ে আসছে। তাদের এই দাবিটি আমরা ইতিবাচকভাবে নিচ্ছি।

সচিব নজরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, কারিগরি ‍ও মাদরাসা বিভাগের সচিব এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) অংশ নেন। পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের প্রতিনিধিরাও এতে ছিলেন।

বৈঠকে সবার আলোচনা ও মতামতের ভিত্তিতে বিআরটিসি বাস ভাড়ায় শিক্ষার্থীদের ছাড় দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে সড়ক পরিবহন মালিক সমিতির শীর্ষ নেতারা না থাকায় তাদের বিষয়ে সিদ্ধান্ত হয়নি। মধ্যম সারির নেতারা থাকলেও তারা সিদ্ধান্ত দিতে পারেননি। মালিক সমিতির সঙ্গে বৈঠক করে সেটি ঠিক করবে বিআরটিএ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিআরটিসি বাসে শিক্ষার্থীদের ভাড়া ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত

আপডেট সময় ১২:৫৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১