ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএসসি জানুয়ারিতে এইচএসসি এপ্রিলে করার পক্ষে মত গুলি করে ১৯ লাখ টাকা ছিনতাই: ‎জামায়াত এমপির ভাগ্নে কারাগারে এক মাস বয়সি শিশুকে টিকার পরিবর্তে দেওয়া হলো জলাতঙ্কের ভ্যাকসিন এক চোখের দৃষ্টি হারিয়েছেন ইমরান খান পারমাণবিক সুরক্ষা শুধু প্রযুক্তিগত বিষয় নয়, এটি রাষ্ট্রীয় দায়িত্বের সঙ্গে সম্পৃক্ত: প্রতিরক্ষা উপদেষ্টা সংকট কাটলে টিকার বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়: স্বাস্থ্যমন্ত্রী ফিলিপাইনের সিনেটে গোলাগুলি, সিনেটরকে গ্রেপ্তারের চেষ্টা প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান চীনে পৌঁছেছেন ট্রাম্প, স্বাগত জানালেন ভাইস প্রেসিডেন্ট

মালয়েশিয়ায় মৃত্যুদণ্ড থেকে রেহাই পেলেন বাংলাদেশি শিক্ষার্থী

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মালয়েশিয়ায় মৃত্যুদণ্ড থেকে রেহাই পেয়েছেন বাংলাদেশি এক শিক্ষার্থী। দেশটির আপিল বিভাগ এ সিদ্ধান্ত দেন।চার বছর আগে প্রায় চার কেজি গাঁজা পাচারের অভিযোগে তার এ দণ্ড হয়েছিল।তিনি দেশটির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের ছাত্র।

বৃহস্পতিবার মালায় মেইল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

২০১৭ সালে বাংলাদেশি ওই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর হোস্টেলে গাঁজা পাওয়া যায়।তাকে গ্রেফতারের পর মাদক পাচারের অভিযোগ আনা হয়।এরপর ২০১৯ সালে শাহ আলম হাইকোর্ট তাকে মৃত্যুদণ্ড দেন। এ আদেশের বিরুদ্ধে মোহাম্মদ হাবিবুল আপিল করেন।

দাতুক হানিপাহ ফারিকুল্লাহর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রায়ে জানিয়েছেন, মোহাম্মদ হাবিবুল হাসান খানের আপিলের যোগ্যতা ছিল এবং প্রসিকিউশন মামলায় জ্ঞাত উপাদান প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। হোস্টেলে হাবিবুলের কক্ষ থেকে বিপুল পরিমাণ গাজা পাওয়া গিয়েছিল। নিম্ন আদালতের শুনানিতে হাবিবুলের আইনজীবী জানিয়েছিলেন, আদতে ওই ব্যাগটি জাওয়াদ নামের আরেক শিক্ষার্থীর। সে ইউনিভার্সিটি এলাকার বাইরে থাকতো। হাবিবুলকে গ্রেফতারের পরের দিনই জাওয়াদ আত্মহত্যা করেছিল।

বিচারপতি হানিপাহ বলেন, বিচারিক আদালত এই প্রমাণটি গ্রহণ করেনি এবং কেবল অস্বীকৃতি ও পরবর্তী ভাবনা হিসেবে একে উড়িয়ে দেওয়া হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএসসি জানুয়ারিতে এইচএসসি এপ্রিলে করার পক্ষে মত

মালয়েশিয়ায় মৃত্যুদণ্ড থেকে রেহাই পেলেন বাংলাদেশি শিক্ষার্থী

আপডেট সময় ০৮:৫৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১