ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার দলীয় এমপিরা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন: আইনজীবী শিশির জুলাই শহীদদের আত্মত্যাগ বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

মিয়ানমারের সরকার অসুর, এরা বধ হবে: অর্থমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর পরিচালিত বর্বরতার কারণে দেশটির সেনাবাহিনী ও সরকারকে ‘অসুর’ বলে আখ্যায়িত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।bবৃহস্পতিবার দুপুরে সিলেটের মালনিছড়া চা বাগানে পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি বলেন, মিয়ানমারের দুর্বৃত্ত সরকার সে দেশের মানুষের ওপর নির্যাতন করছে। অনেক হত্যাযজ্ঞ চালাচ্ছে। রোহিঙ্গাদের মিয়ানমার ছাড়তে বাধ্য করছে। তবে এ সংকট বেশি দিন থাকবে না।

অর্থমন্ত্রী বলেন, দুর্গাপূজা চলছে, অসুরের বধ হবে। সেই সঙ্গে মিয়ানমারের অসুরও বধ হবে। দূর হবে সংকট। তিনি আরও বলেন, একসময় দুষ্ট লোক হিসেবে শুধু অসুর ছিলেন। কিন্তু এখন অসুরের অভাব নেই। জঙ্গিবাদ, দুর্নীতিবাজ ও দুষ্কৃতকারীরাও অসুর।bতিনি সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানান, দেবী দুর্গার কাছে যেন তারা এসব অসুর নিধনের প্রার্থনা করেন।

পূজামণ্ডপ পরিদর্শনের সময় মন্ত্রী গরিব হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বস্ত্র বিতরণ করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমেদ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিজিত দাস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুজাত আলী রফিক প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত

মিয়ানমারের সরকার অসুর, এরা বধ হবে: অর্থমন্ত্রী

আপডেট সময় ০৫:২১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭