ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫, আহত ১১ হাজার: এইচআরএসএসের প্রতিবেদন ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে জামায়াত: মিন্টু অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক আমরা বসন্তের কোকিল নই, জুলুম-নির্যাতনের পরও দেশ ছাড়িনি: শফিকুর রহমান ‘শুধু একদিন আমার হাঁসটাকে পাহারা দেন, নির্বাচিত হলে ৫ বছর আপনাদেরকে পাহারা দেব’:রুমিন ফারহানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ রুখতে ছাত্র-জনতাকে রাজপথে থাকতে হবে: মামুনুল হক সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের অনলাইন গেমে আসক্তি, নবম তলা থেকে লাফিয়ে তিন বোনের আত্মহত্যা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন যুবলীগ নেতা

মানবতাবিরোধী অপরাধ: বিএনপির সাবেক এমপি মোমিনের মৃত্যুদণ্ড

আকাশ জাতীয় ডেস্ক:

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির সাবেক সংসদ সদস্য আবদুল মোমিন তালুকদার ওরফে খোকার মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় দেন। বগুড়ার আদমদিঘীর সাবেক এই সংসদ সদস্য পলাতক রয়েছেন।

মানবতাবিরোধী অপরাধের মামলায় গত সোমবার আব্দুল মোমিন তালুকদার ওরফে খোকার বিরুদ্ধে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করা হয়।

এর আগে গত ১ নভেম্বর ট্রাইব্যুনাল এই মামলার রায় যেকোনো দিন ঘোষণা করবেন বলে আদেশ দেন। ওইদিন আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন সুলতান মাহমুদ সিমন ও প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। আসামি পলাতক থাকায় তার পক্ষে আইনজীবী ছিলেন রাষ্ট্রীয় খরচে নিয়োজিত (ডিফেন্স লইয়ার) আবুল হাসান।

গত ৩১ অক্টোবর এই মামলায় আব্দুল মোমিন তালুকদারের বিরুদ্ধে শুনানি শেষ হয়। এর আগে ২০১৮ সালের ৩ মে তার বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

স্বাধীনতার পর ১৯৭৮ সালে আবদুল মোমিন তালুকদার বিএনপিতে যোগ দেন। পরে আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি হন।

৪ দলীয় জোট সরকারের আমলে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বও পান মোমিন তালুকদার। ২০০১ ও ২০০৮ সালে দুবার বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। বর্তমানে তিনি বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এবং রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

এর আগে আবদুল মোমিন তালুকদার ওরফে খোকার বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ আনা হয়। এর মধ্যে ১৯ জনকে হত্যা ও গণহত্যা এবং ১৯টি বাড়ি লুট করে অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫, আহত ১১ হাজার: এইচআরএসএসের প্রতিবেদন

মানবতাবিরোধী অপরাধ: বিএনপির সাবেক এমপি মোমিনের মৃত্যুদণ্ড

আপডেট সময় ০১:১২:২৪ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১