ঢাকা ০১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কুমিল্লায় কাউন্সিলরসহ ২ জনকে গুলি করে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেল ও তার এক সহযোগীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তার সঙ্গে থাকা আরো সাতজন গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (২২ নভেম্বর) বিকেল ৪টার দিকে তার পাথ‌ু‌রিয়াপাড়ার নিজের ঠিকাদারি কাজ পরিচালনার অফিসে এ ঘটনা ঘটে।

নিহত অপরজন হলেন হরিপদ সাহা (৬০)। এসময় গুলিবিদ্ধ হয়েছেন আওলাদ হোসেন রিজু (২৩), জুয়েল (৪০), রাসেলসহ (২৮) আরো সাতজন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার সময় কয়েকজন মুখোশধারী লোক কাউন্সিলরের অফিসে ঢুকে এলোপাতাড়ি গুলি করতে থাকেন। এতে গুলিবিদ্ধ হয়ে সোহেল সঙ্গে সঙ্গে নিজের চেয়ার থেকে পড়ে যান। এসময় আহত হন তার সঙ্গে থাকা আরো আটজন। গুলির শব্দ শুনে আশপাশের মানুষ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা সীমান্তবর্তী বউবাজার এলাকার দিকে পালিয়ে যান। এ অবস্থায় আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কাউন্সিলর সোহেল ও তার সহযোগী হরিপদ সাহার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, হামলাকারীরা ১৬ নম্বর ওয়ার্ডের হতে পারে। চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার নিয়ে ওই ওয়ার্ডের একটি সন্ত্রাসী গ্রুপের সঙ্গে বিরোধ চলছিল কাউন্সিলরের।

কাউন্সিলর সোহেলের ভাগিনা মোহাম্মদ হানিফ জানান, সবাই আসরের নামাজ পড়ছিলেন। এসময় প্রচণ্ড গুলির আওয়াজ শোনা যায়। দৌড়ে গিয়ে দেখি, মামা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। আমি নিজে মামাকে কাঁধে করে বের করি।

এর আগে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের চিকিৎসক নাফিজ জানিয়েছিলেন, কাউন্সিলর সোহেলের শরীরের বিভিন্ন অংশে গুলি লেগেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কুমিল্লায় কাউন্সিলরসহ ২ জনকে গুলি করে হত্যা

আপডেট সময় ১১:০৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১