ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারতের পরাজয়ে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

আকাশ স্পোর্টস ডেস্ক:
জাফর ইকবালের জোড়া গোলে সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্টে স্বাগতিক ভুটানকে হারানোর পরও রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে। বুধবার ভুটানের রাজধানী থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের শেষ এবং গুরুত্বপূর্ণ ম্যাচে স্বাগতিক দলকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।
একই মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের শেষ ম্যাচে ভারতকে ২-০ গোলে হারিয়ে দেয় নেপাল। আর এর ফলে শিরোপা জিতে নেয় নেপাল। এর আগে ভুটানের সঙ্গে ম্যাচে দ্বিতীয়ার্ধে গোল দুটি করেন জাফর ইকবাল। ম্যাচের ৮১তম মিনিটে গোল করে যুব টাইগারদের এগিয়ে দেন তিনি। তিন মিনিটের ব্যবধানে ম্যাচের ৮৪তম মিনিটে বাংলাদেশ দলের এই প্রতিভাবান তারকা ফের গোল করে দ্বিগুণ ব্যবধানে এগিয়ে দেন দলকে।
এই জয়ের ফলে ৯ পয়েন্ট অর্জনের পরও চ্যাম্পিয়ন হতে পারেনি সফরকারী বাংলাদেশ। কারণ শেষ ম্যাচে ভারতকে হারিয়ে নেপালও অর্জন করেছে ৯ পয়েন্ট। কিন্তু হেড টু হেডের জটিল সমীকরণের ফাঁদে পড়ে নেপালের কাছেই শিরোপা ছেড়ে দিতে হয়েছে যুব টাইগারদের। কারণ টুর্নামেন্টের প্রথম ও দ্বিতীয় ম্যাচে ভারত ও মালদ্বীপকে হারিয়ে শিরোপা জয়ের স্বপ্ন দেখা বাংলাদেশ দলের ছন্দ পতন ঘটেছে নেপালের বিপক্ষে ম্যাচে।
১০ জনের বাংলাদেশ তৃতীয় ম্যাচে ১-২ গোলে পরাজিত হয় হিমালয় কন্যা খ্যাত নেপালের কাছে। ফলে হেড টু হেডের বিচারে তারাই ঘরে তুলেছে অনূর্ধ্ব-১৮ যুব সাফ ফুটবলের শিরোপা। ম্যাচে যদি ভারতীয়রা জয় পেত তাহলে সমান পয়েন্ট থাকা স্বত্বেও একই সমীকরণের কারণে শিরোপা পেয়ে যেত বাংলাদেশ।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভারতের পরাজয়ে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

আপডেট সময় ১২:১৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭