ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাকিস্তানকে সমর্থন করলে আইনি ব্যবস্থা: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট ম্যাচে পাকিস্তান দলকে সমর্থনের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

রোববার (২১ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃপক্ষকে স্বাধীন বাংলা ফুটবল দলের জার্সি হস্তান্তর অনুষ্ঠানে এক প্রশ্নের উত্তরে মন্ত্রী এ কথা বলেন।

কয়েক দিন আগে মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসা পাকিস্তান ক্রিকেট দলকে সমর্থন করে তাদের পতাকা উড়ান কয়েকজন। বাংলাদেশের বিপক্ষে খেলার সময় এই সমর্থন নানা আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

বাংলাদেশের বিপক্ষে খেলার সময় পাকিস্তান দলকে সমর্থকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না, এমন প্রশ্নে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, আপনারা সরকারের দৃষ্টিগোচর করেছেন, আমরা আবশ্যই পরীক্ষা-নিরীক্ষা করে দেখব।

তিনি বলেন, এটা দুর্ভাগ্যজনক, যদি কেউ করে থাকে। একটা টিমকে যে কেউ সাপোর্ট করতে পারে। কিন্তু বাংলাদেশের সঙ্গে খেলার দিন অন্য টিমকে সাপোর্ট করা একটা দেশপ্রেমিক নাগরিকের জন্য নিঃসন্দেহে কারও কাছে এটা শোভনীয় মনে হবে না।

কবি আব্দুল হাকিমের বঙ্গবাণী কবিতা থেকে উদ্ধৃত করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, যে সবে বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, এরকম কিছু তো থাকেই। দৃষ্টিতে যেহেতু আসছে, এটা সরকার পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে এবং আইনানুগ ব্যবস্থা অবশ্যই নেবে। তারা বাংলাদেশের নাগরিক কি না, আমিও ঠিক জানি না, শুনলাম। আমরা বসে দেখবে ইনশাল্লাহ।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, মন্ত্রিপরিষদ সচিব খন্দাকার আনোয়ারুল উসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন এবং স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়রা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পাকিস্তানকে সমর্থন করলে আইনি ব্যবস্থা: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

আপডেট সময় ০৫:১১:০০ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১