ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ইতিহাস কি বদলাতে পারবে টাইগাররা!

আকাশ স্পোর্টস ডেস্ক:
দক্ষিণ আফ্রিকা সফররত বাংলাদেশের চূড়ান্ত লড়াই শুরু হচ্ছে আগামীকাল বৃহষ্পতিবার। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি পচেফস্ট্রুমে এদিন দুপুর ২টায় শুরু হবে। অতীত ইতিহাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখনো কোনো টেস্ট জয়ের রেকর্ড নেই বাংলাদেশের। তাই এবার টেস্ট জিততে পারলে বাংলাদেশের জন্য রচিত হবে নতুন ইতিহাস।
অতীত পরিসংখ্যান অনুযায়ী দিক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০টি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার ৮টিতেই জিতেছে প্রোটিয়ারা। আর বাংলাদেশের মাটিতে ২০১৫ সালে শেষ দুটি টেস্ট বৃষ্টির কারণে ড্র হয়েছিল। দক্ষিণ আফ্রিকায বাংলাদেশ সবশেষ সফর করেছে ২০০৮ সালে। সেবার দুই ম্যাচ টেস্ট সিরিজে টাইগাররা হেরে যায় ২-০ ব্যবধানে। তবে লঙ্গার ভার্সনে বাংলাদেশের সাম্প্রতিক সাফল্য খারাপ নয়। গত এক বছরে বাংলাদেশ হোম সিরিজে একটি করে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে টেস্টে হারিয়েছে। আর শ্রীলঙ্কাকে এক ম্যাচ হারিয়ে এসেছে তাদের ঘরের মাটিতে।
তাই প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ জয়টা এখন আর অসম্ভব কিছু নয়। দক্ষিণ আফ্রিকা আমন্ত্রণমূলক একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচেও সেই প্রমাণ কিছুটা হলেও রেখেছে মুশফিক বাহিনী। যদিও তিনদিনের ওই ম্যাচ শেষ হয়েছে ড্র’তেই। প্রস্তুতি ম্যাচ শেষে টাইগার দলপতি মুশফিক ভাল খেলার আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘শেষ কয়েক বছর সত্যি বাংলাদেশ ভাল খেলছে। আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে নিজেদের এই সামর্থ্যটা ধরে রাখা। দেশের মাটিতে যখন সবসময় আমরা আত্মবিশ্বাসী। তবে এই সফরটা আমাদের জন্য সহজ হবে না। তবুও এটাই আমাদের পরবর্তী ধাপ। আমরা আফ্রিকাতেও ভাল খেলতে চাই। নিজেদের প্রমাণে এটা বড় এক সুযোগ।’
ছেড়ে কথা বলতে নারাজ দক্ষিণ আফ্রিকাও। ম্যাচকে সামনে রেখে দলটির তরুণ প্রতিভাবান পেসার কাগিসো রাবাদা সংবাদ সম্মেলনে বলেন, ‘দলের সবাই আত্মবিশ্বাসী এবং জয়ের লক্ষ্যেই মাঠে নামতে চায়। একটা লম্বা বিরতির পর আমরা আবার ভাল ক্রিকেট খেলতে চাই। আমরা দ্রুতই সঠিক লক্ষ্যপানে পৌঁছতে চাই, এটাই আমাদের চ্যালেঞ্জ।’
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইতিহাস কি বদলাতে পারবে টাইগাররা!

আপডেট সময় ১২:০২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭