ঢাকা ০২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে চক্ষুসেবায় বড় ঘাটতি, ঝুঁকি বাড়ছে অন্ধত্বের অন্যায়ের ঘটনাগুলোকে পাবলিক রেকর্ডে পরিণত করাই হবে তার মূল লড়াইয়ের পথ:তাসনিম জারা আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুলসহ ছয় জনের মৃত্যুদণ্ড চট্টগ্রাম বন্দরে নৌপরিবহণ উপদেষ্টার গাড়ি আটকে শ্রমিকদের বিক্ষোভ গাজায় আবারও বড় হামলা ইসরায়েলের, নিহত ২৩ মাটির নিচের নতুন মিসাইল ঘাঁটির উন্মোচন ইরানের পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করা হবে: মির্জা ফখরুল রাজধানীতে স্কুলছাত্রকে কুপিয়ে জখম ১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫, আহত ১১ হাজার: এইচআরএসএসের প্রতিবেদন

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে কেনিয়া

আকাশ জাতীয় ডেস্ক:

রোহিঙ্গাদের নিরাপদে তাদের দেশ মিয়ানমারে ফেরাতে বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে কেনিয়া। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন-আইওআরএর সম্মেলনে যোগ দিতে ঢাকায় অবস্থান করা দেশটির পররাষ্ট্র সচিব এমন আশ্বাস দিয়েছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন কেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান প্রশাসনিক সচিব আবাবু নামওয়ামদারের কাছে রোহিঙ্গা ইস্যুতে কেনিয়ার সমর্থন চান।

কেনিয়ার পররাষ্ট্র সচিব বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে স্বদেশে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে তার দেশ বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী প্রস্তাব দেন উভয় দেশ সমুদ্র অর্থনীতির ক্ষেত্রে সহযোগিতা প্রতিষ্ঠা করতে পারে। উভয় পক্ষ পর্যটন, তথ্যপ্রযুক্তি ও কৃষি খাতে সহযোগিতা প্রতিষ্ঠার পাশাপাশি বিদ্যমান ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে সম্মত হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন পরবর্তী আইএমও ও মানবাধিকার কাউন্সিল নির্বাচনে বাংলাদেশের পক্ষে কেনিয়ার সমর্থন চান। কেনিয়ার প্রধান প্রশাসনিক সচিব কেনিয়ায় দ্বিপাক্ষিক সফরের জন্য পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানান। এছাড়া আগামী বছরে বাংলাদেশ ও কেনিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনে প্রস্তাব দেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে চক্ষুসেবায় বড় ঘাটতি, ঝুঁকি বাড়ছে অন্ধত্বের

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে কেনিয়া

আপডেট সময় ০৮:৪৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১