ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিয়ে করেছেন ছাত্রলীগের সাবেক সভাপতি শোভন

আকাশ জাতীয় ডেস্ক:

দীর্ঘদিন প্রেমের পর অবশেষে দুই পরিবারের সম্মতিতেই বিয়ে করেছেন ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। পাত্রীর নাম তোহফা সাদিয়া বিথি।

ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন জানান, বৃহস্পতিবার (১৮ নভেম্বর) অনেকটা ঘরোয়াভাবেই বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছে দুই পরিবার। কিছু আত্মীয়-স্বজন ছাড়া এ অনুষ্ঠানে তেমন কেউ উপস্থিত ছিলেন না।

শোভনের পিতা ও ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরন্নবী চৌধুরী খোকন জানান, ৫ লাখ ১ হাজার টাকা দেন মোহরানা নির্ধারণে তাদের বিয়ে সম্পাদন করেন সোনাহাট ইউনিয়নের কাজি মোঃ আব্দুল মান্নান। ঘরোয়াভাবে দুই পক্ষের সম্মতিতে বিয়ে হয়েছে। তবে বৌভাতসহ বিয়ের অন্যান্য আনুষ্ঠানিকতা পরে করা হবে।

এর আগে ২০১৯ সালে সভাপতির দায়িত্ব পালনকালে তার বিয়ের গুঞ্জন উঠে। সোশ্যাল মিডিয়ায় একজন নারীর সঙ্গে তার ছবি শেয়ার দিয়ে শোভনকে বিবাহিত দাবি করে ছাত্রলীগের একটি অংশ। সে সময় তিনি তা অস্বীকার করেন এবং বিয়ে করলে সবাইকে জানিয়ে করবেন বলে গণমাধ্যমকে জানান। অবশেষে সেই নারীকেই বিয়ে করলেন তিনি।

২০১৮ সালের ৩১ জুলাই দুই বছর মেয়াদি কেন্দ্রীয় নির্বাহী সংসদকে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি সভাপতি নির্বাচিত হন। কিন্তু এক বছর গড়াতেই অভিযোগ ও অনিয়মের কারণে তাকে সরে যেতে হয়। তিনি এখন মনোযোগ দিয়েছেন ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম-১ আসনের রাজনীতিতে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিয়ে করেছেন ছাত্রলীগের সাবেক সভাপতি শোভন

আপডেট সময় ০৫:২২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১