ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

রেফারিকে ‘লাল কার্ড’! বিতর্কে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ

আকাশ স্পোর্টস ডেস্ক:

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই বিতর্ক। সেই বিতর্ক কাটল না বিশ্বকাপের বাছাই পর্বের দ্বিতীয় দফার ম্যাচেও। প্রথম দফায় ব্রাজিলের মাঠে এই দুই দেশের খেলা ভেস্তে গিয়েছিল কোভিড বিধির কারণে।

দ্বিতীয় দফায় আর্জেন্টিনার মাঠে খলনায়ক উরুগুয়ের রেফারি। ব্রাজিল ও আর্জেন্টিনা ম্যাচের রেফারি আন্দ্রেস কুনহা ও ভিএআর সহকারী এস্তেবান অস্তোহিচকে অনির্দিষ্টকালের জন্য সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।

আর্জেন্টিনার ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি এবং ব্রাজিলের রাফিনহার একটি সংঘর্ষকে ঘিরে বিতর্কের সূত্রপাত।

ম্যাচের ৩৪তম মিনিটে বল দখলের লড়াইয়ে রাফিনহার মুখে সজোরে কনুই চালান ওটামেন্ডি। সঙ্গে সঙ্গে মুখে হাত দিয়ে বসে পড়েন রাফিনহা। মুখ দিয়ে গলগল করে রক্ত বের হতে থাকে। আঘাত এতটাই জোরে ছিল যে বিরতিতে তার মুখে পাঁচটি সেলাই পড়ে।

তখন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি এস্তেবান অস্তোহিচ মাঠে থাকা রেফারি আন্দ্রেস কুনহাকে বলতে থাকেন, ওটামেন্ডিকে হলুদ কার্ড দেখানো উচিত। বার বার বলা সত্ত্বেও কুনহা তাতে পাত্তা দেননি। হলুদ কার্ড তো দূর, ব্রাজিলকে ফ্রি-কিকও দেননি তিনি। তাদের ভুলের কারণে ফুটবলারের জীবন ঝুঁকির মুখে চলে গিয়েছিল, এই অপরাধে দু’জন রেফারিকেই অনির্দিষ্টকালের জন্য সাময়িকভাবে নিষিদ্ধ করেছে লাতিন আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল।

এদিকে, ব্রাজিল জানিয়েছে, ফিফায় আবেদন করে ওটামেন্ডিকে নির্বাসিত করার দাবি জানাবে তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নভেম্বরের শেষেই রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের আশা

রেফারিকে ‘লাল কার্ড’! বিতর্কে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ

আপডেট সময় ০৭:১৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১