ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নক্ষত্র থেকে এলো রেডিও সিগন্যাল

আকাশ নিউজ ডেস্ক:

নক্ষত্র থেকে রহস্যময় এক রেডিও সিগন্যাল এসেছে পৃথিবীতে। এ তরঙ্গের মাধ্যমে নক্ষত্রটি তার আশপাশের গ্রহগুলোর অস্তিত্বেরও ইঙ্গিত দিচ্ছে।

জানা গেছে, এসব রেডিও তরঙ্গ বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেডিও অ্যান্টেনার মধ্যে ধরা পড়েছে। নেদারল্যান্ডসে রয়েছে এ শক্তিশালী রেডিও অ্যান্টেনা। এ সিগন্যাল পর্যবেক্ষণ করেছেন কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের বেঞ্জামিন পোপ এবং ডাচ ন্যাশনাল অবজারভেটরিতে থাকা তার সহকর্মীরা। ১৯টি লাল বামন নক্ষত্র থেকে এসব রেডিও তরঙ্গ আসছে বলে শনাক্ত করা গেছে। এদের মধ্যে অন্তত চারটি নক্ষত্রকে তাদের আশপাশের প্রদক্ষিণকারী গ্রহের অবস্থান দ্বারা ভালোভাবে ব্যাখ্যা করা গেছে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, সৌরজগতের গ্রহরা শক্তিশালী রেডিও তরঙ্গ পাঠায়, এটা মোটামুটি সবাই জানে। বলা হচ্ছে, এসব গ্রহের চৌম্বকীয় ক্ষেত্র যখন সৌর ঝড়ের মুখোমুখি হয়, তখন রেডিও তরঙ্গের সৃষ্টি হয়। তবে ‘আওয়ার সোলার সিস্টেমে’র বাইরেও যে রেডিও তরঙ্গের বিস্ফোরণ ঘটে এবং তার মাধ্যমে অন্য গ্রহের অস্তিত্ব জানা যায়, সেকথা নতুন করে জানা গেল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নক্ষত্র থেকে এলো রেডিও সিগন্যাল

আপডেট সময় ১০:১৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১