ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সুনামগঞ্জে ২ এতিম শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল

আকাশ জাতীয় ডেস্ক: 

সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের দুটি এতিম শিশুকে বেধড়ক পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, স্টিলের স্কেল দিয়ে ২ মিনিটে ৬ সেকেন্ডে ৩২টি আঘাত করেছেন ১০-১১ বছরের শিশু দুটিকে।

বেধড়ক পিটুনি সহ্য না করতে পেরে শিশুটি পা ধরেন শিক্ষকের। তারপরও রেহাই পায়নি তারা। সম্প্রতি এমন ঘটনা ঘটিয়েছেন প্রতিষ্ঠানের প্রধান মাওলানা মো. আব্দুল মুকিত।

জানা গেছে, সুনামগঞ্জের ছাতক উপজেলার হাজী ইউসুফ আলী এতিমখানা হাফিজিয়া দাখিল মাদ্রাসার মুহতামিম মো. আব্দুল মুকিত একই উপজেলার রহমতপুর গ্রামের বাসিন্দা। কয়েক বছর আগে তিনি ওই মাদ্রাসায় নিয়োগ পান।

এ ঘটনায় তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ। ওই শিক্ষকও ইতোমধ্যে অন্য একটি মাদরাসায় চাকরি নিয়েছেন বলে জানা গেছে। তবে এলাকার অনেকে জানিয়েছেন তাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে পরিচালনা পরিষদ।

ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য জুয়েল মিয়া বলেন, ঘটনাটি ৬ থেকে ৭ দিন আগের। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ বিষয়ে ছাতক থানার ওসি মিজানুর রহমান বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

সুনামগঞ্জে ২ এতিম শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল

আপডেট সময় ১২:১৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১