ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশসহ ১৯ দেশকে নিয়ে পাকিস্তানের সামরিক মহড়া শুরু অপরাধ আমার বাবা করলেও ছাড় পাবে না: হাসনাত আবদুল্লাহ আসন্ন নির্বাচনে দেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় : দুলু নির্বাচনে সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে সেনাবাহিনী: সেনাসদর চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা: সরকারের উচ্চপর্যায়ের দ্রুত হস্তক্ষেপ চান ব্যবসায়ীরা মাঘ মাসে যদি মাথা গরম করেন চৈত্র মাস এলে কী করবেন: জামায়াত আমির শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৪০ পোশাক শ্রমিকের বসতঘর পুড়ে ছাই ‘জামায়াতকে যারা ইসলামী দল বলে তারা বোকার স্বর্গে বাস করে’:রেজাউল করীম ‘বাংলাদেশিরা আমাদের ভাই’, সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক যারা নতুন করে চাঁদাবাজি-ফ্যাসিস্টদের পুনর্বাসনের নীতি নিয়েছে, তারাই জালেম: নাহিদ

আজান শুনে মঞ্চেই নামাজ আদায় করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

বিকাল তিনটায় রাজধানীর তেজগাঁওয়ে অনুষ্ঠান শুরু হওয়ার কথা। অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঠিক সময়েই মঞ্চে উপস্থিত হন। কিন্তু বৃষ্টির কারণে শুরু হতে দেরি হয়।

বৃষ্টির তীব্রতা এতটাই ছিল যে মঞ্চে পানি পড়ছিল। তবুও অধীর আগ্রহে নেতাকর্মীরা অপেক্ষা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য শুনতে। হঠাৎ পাশের মসজিদ থেকে আসে সন্ধ্যার আজানের ধ্বনি। আজান শুনেই মঞ্চে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী একপাশে একটি চেয়ারে নামাজ আদায়ে বসে যান। মন্ত্রী নামাজ আদায় শেষে সম্মেলনে বক্তব্য দেন।

শনিবার (১৩ নভেম্বর) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু তার ফেসবুকে মন্ত্রীর নামাজ আদায়ের দুটি ছবি পোস্ট করেন।

সেখানে দেখা যায়, স্বরাষ্ট্রমন্ত্রী একটি নীল রঙের চেয়ারে বসে নামাজ আদায় করছেন। সেখানে বৃষ্টির কারণে মন্ত্রীর পেছনে একজন ছাতা ধরে দাঁড়িয়ে আছেন। নিরাপত্তার জন্য মন্ত্রীকে ঘিরে রেখেছে পুলিশ।

পরে শরীফ মাহমুদ অপু গণমাধ্যমকে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী শত ব্যস্ততার মাঝেও নিয়মিত নামাজ আদায়ের চেষ্টা করেন।

উল্লেখ্য, তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট খেলার মাঠে ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের অন্তর্গত ১২টি ইউনিটের সম্মেলন ছিল শনিবার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিল্পীরা নিজে সম্মানটা নিতে পারলে খুশি হন, বাচ্চু দুর্ভাগা তাই পায়নি

আজান শুনে মঞ্চেই নামাজ আদায় করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৯:০৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১