ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশসহ ১৯ দেশকে নিয়ে পাকিস্তানের সামরিক মহড়া শুরু অপরাধ আমার বাবা করলেও ছাড় পাবে না: হাসনাত আবদুল্লাহ আসন্ন নির্বাচনে দেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় : দুলু নির্বাচনে সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে সেনাবাহিনী: সেনাসদর চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা: সরকারের উচ্চপর্যায়ের দ্রুত হস্তক্ষেপ চান ব্যবসায়ীরা মাঘ মাসে যদি মাথা গরম করেন চৈত্র মাস এলে কী করবেন: জামায়াত আমির শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৪০ পোশাক শ্রমিকের বসতঘর পুড়ে ছাই ‘জামায়াতকে যারা ইসলামী দল বলে তারা বোকার স্বর্গে বাস করে’:রেজাউল করীম ‘বাংলাদেশিরা আমাদের ভাই’, সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক যারা নতুন করে চাঁদাবাজি-ফ্যাসিস্টদের পুনর্বাসনের নীতি নিয়েছে, তারাই জালেম: নাহিদ

বিচারক কামরুন্নাহারের বক্তব্য বিচার বিভাগের জন্য বিব্রতকর : আইনমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর বনানীতে রেইনট্রি হোটেলে দুই নারীকে ধর্ষণ নিয়ে বিচারক মোছা. কামরুন্নাহারের বক্তব্য বিচার বিভাগের জন্য বিব্রতকর বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, ওই বিচারককে কারণ দর্শাতে বলা হবে।

রবিবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, তার (কামরুন্নাহার) বক্তব্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ভুল নির্দেশ যায়। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল। তা নেওয়া হয়েছে। তাকে কারণ দর্শাতে বলা হবে।

এর আগে বিচারক মোছা. কামরুন্নাহারকে আদালতে না বসার নির্দেশ দেন প্রধান বিচারপতি। আজ রবিবার সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনা করে এ নির্দেশ দেন তিনি।

প্রধান বিচারপতির এই নির্দেশের ফলে আজ রবিবার সকাল সাড়ে ৯টা থেকে ওই বিচারপতি আর আদালতে বসতে পারছেন না। তার ফৌজদারি বিচারিক ক্ষমতা সাময়িকভাবে প্রত্যাহার করে তাকে বর্তমান কর্মস্থল থেকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করতে চিঠি পাঠিয়েছেন সুপ্রিমকোর্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিল্পীরা নিজে সম্মানটা নিতে পারলে খুশি হন, বাচ্চু দুর্ভাগা তাই পায়নি

বিচারক কামরুন্নাহারের বক্তব্য বিচার বিভাগের জন্য বিব্রতকর : আইনমন্ত্রী

আপডেট সময় ০৫:২৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১