ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজবাড়ীতে আ.লীগের মনোনয়নপ্রত্যাশীকে গুলি করে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

রাজবাড়ীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের এক মনোনয়নপ্রত্যাশী নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত আব্দুল লতিফ (৫৫) সদর উপজেলার বালিবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও টানা ৯ বছর চেয়ারম্যান ছিলেন। এবারও তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

নিহতের পরিবার জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১২টার দিকে রাজবাড়ী শহর থেকে বাড়ি ফিরছিলেন আব্দুল লতিফ। এ সময় সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি গুলি করে।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে রাজবাড়ী সদর হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নতি চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। তার শরীরে বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে।

নিহতের স্ত্রী শেফালি বেগম বলেন, আমার স্বামী টানা ৯ বছর চেয়ারম্যান ছিলেন। এবারও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছিলেন। তার জনপ্রিয়তা দেখেই সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে।

তিনি বলেন, আমার স্বামী বঙ্গবন্ধুর আদর্শের নেতা ছিলেন। আমার স্বামীকে যারা হত্যা করেছে তাদের বিচার দাবি জানাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে।

রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ শাহাদত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রাজবাড়ীতে আ.লীগের মনোনয়নপ্রত্যাশীকে গুলি করে হত্যা

আপডেট সময় ১২:০২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১