ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

জয়ী হলেই মোরগ জবাই!

আকাশ জাতীয় ডেস্ক:

দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নেত্রকোনা জেলার নির্বাচন ছিল সুষ্ঠু ও সুন্দর পরিবেশ। কোথাও ভোট কারচুপি বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এমনই মন্তব্য করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চলমান ভোট প্রক্রিয়া নিয়ে জয়ের ব্যাপারে দুর্দান্ত আশাবাদী ইউপি নির্বাচনের এক সদস্য প্রার্থী। তিনি মোরগ প্রতীক নিয়ে নির্বাচনে লড়াই করছেন। ভোটে জয়ী হলেই তিনি মোরগ জবাই করে খাওয়াবেন বলে জানিয়েছেন।

নির্বাচন পরিচালনায় দায়িত্বরতদের নিরপেক্ষ ভূমিকায় উচ্ছ্বসিত হয়ে সমর্থকদের নিয়ে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ওই ইউপি সদস্য। নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য পদপ্রার্থী মো. মনজু মিয়া।

ভোট চলাকালীন এলাকায় নিজের সমর্থকদের নিয়ে হাসি-আনন্দ আর বেশ হৈ চৈ করতেই ব্যস্ত ছিলেন মনজু মিয়া। এমন পরিস্থিতি দেখে জানতে চাওয়া হয়, নির্বাচনে ভোট চলাকালীন একজন প্রার্থী হয়ে কীভাবে তিনি এতটা চিন্তামুক্ত?

জবাবে তিনি জানান, নির্বাচনে পরিবেশ নিরপেক্ষ। মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা দায়িত্বে রয়েছেন তারা বেশ নিরপেক্ষ ভূমিকা পালন করছেন। সেক্ষেত্রে মোরগ মার্কা প্রতীক নিয়ে নিজের জয়ের ব্যাপারে তিনি শতভাগ নিশ্চিত রয়েছেন। নির্বাচনে প্রতীক মোরগ তাই একটি সুন্দর দেশি মোরগ নিয়ে এলাকা মাতাচ্ছেন তিনি।

মোরগটিকে নিয়ে তিনি বলেন, ভোটে পাশ করলেই মোরগের জীবন শেষ। কারণ পাশ করলেই মানুষকে খাওয়ানোর জন্য মোরগটিকে করা হবে জবাই।

বিষয়টি নিয়ে এলাকার ভোটারদের মধ্যে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জয়ী হলেই মোরগ জবাই!

আপডেট সময় ১০:১৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১