ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উন্নয়ন দেখে সারাবিশ্বের মানুষ বাংলাদেশকে নিয়ে চিন্তা করে : অর্থমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘বাংলাদেশ আওয়ামী যুবলীগ ১৯৭২ সালের ১১ নভেম্বর প্রতিষ্ঠা লাভ করে আজকে বাংলাদেশের যুব সংগঠনগুলোর অন্যতম সংগঠন। যুবলীগ দেশের জন্য অনেক কাজ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আজ বাংলাদেশের উন্নয়ন দেখে সারাবিশ্বের মানুষ বাংলাদেশকে নিয়ে চিন্তা করে। আমরা আজ সারাবিশ্বের কাছে আলোচিত।’

বৃহস্পতিবার কুমিল্লার নাঙ্গলকোটে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নাঙ্গলকোট এ.আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় প্রধান অতিথির ভার্চুয়াল বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘রাজনীতি করতে হবে মানবতার কল্যাণে। রাজনীতিবিদদের কর্মকাণ্ড জনগণের কল্যাণে না হলে রাজনীতি বৃথা। যুবলীগের সকল কর্মীকে আমি অনুরোধ করব- মানুষের পাশে দাঁড়ান, তাদের খোঁজ-খবর নিন। যদি কারও ছেলেমেয়ে স্কুল, কলেজে না যায় তাকে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানোর জন্য উদ্যোগ গ্রহণ করুন। যারা বলবে অর্থের জন্য লেখাপড়া করতে পারছে না, তাদের আমার কথা বলুন। আমি প্রাইভেট পড়তাম ঠিকই কিন্তু আমার টিউশন ফি পরিশোধ করতো এলাকাবাসী। আমি নিজে লজিং থেকে এবং টিউশনি করে লেখাপড়া শিখে আজকে এ অবস্থায় এসেছি।’

নাঙ্গলকোট উপজেলা যুবলীগ সভাপতি ও পৌর মেয়র আবদুল মালেকের সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভূঁইয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালু, উপজেলা আওয়ামী লীগ উপদেষ্টা ড. এমরান কবির চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ আহ্বায়ক অধ্যাপক জয়নাল আবেদীন, যুগ্ম আহ্বায়ক সাদেক হোসেন ভূঁইয়া, আবু বকর সিদ্দীক আবু, আবুল খায়ের আবু, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এম এ করিম মজুমদার, মৌকরা ইউনিয়ন চেয়ারম্যান আবু তাহের, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আবদুর রাজ্জাক সুমন, সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক মামুন, কাউন্সিলর জহিরুল্লাহ সুমন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক আব্দুল জলিল।

আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ উপদেষ্টা অধ্যক্ষ রুহুল আমিন ভূঁইয়া, সাবেক চেয়ারম্যান এম এ হামিদ, সদস্য নুরুল্লাহ মজুমদার, তৌহিদুর রহমান মজুমদার, মজিবুর রহমান মিন্টু, মোবারক খান, বাঙ্গড্ডা ইউনিয়ন চেয়ারম্যান শাহজাহান মজুমদার, আদ্রা দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান আবদুল ওহাব, উত্তর ইউনিয়ন চেয়ারম্যান তাজুল ইসলাম, মক্রবপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মর্তুজা চৌধুরী মুকুল প্রমুখ।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

উন্নয়ন দেখে সারাবিশ্বের মানুষ বাংলাদেশকে নিয়ে চিন্তা করে : অর্থমন্ত্রী

আপডেট সময় ০৯:২৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১