ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেডিকেলের প্রশ্নপত্র সংরক্ষণে ডিজিটাল প্রক্রিয়া: স্বাস্থ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী ৬ অক্টোবর অনুষ্ঠেয় মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র সংরক্ষণে ডিজিটাল প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। তাই প্রশ্নপত্র ফাঁসের গুজবে কেউ যেন কান না দেয়। মেডিকেলে ভর্তি পরীক্ষা নিয়ে আজ বুধবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রশ্নপত্র সংরক্ষণে ডিজিটাল প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। পরীক্ষার কেন্দ্রে প্রশ্নপত্র বিতরণের আগপর্যন্ত প্রশ্নপত্রে কেউ হাত দিলে বা প্রশ্নপত্র বহন করা ট্রাঙ্কের তালায় কেউ স্পর্শ করলে সেটা মনিটরিং কমিটির চোখে ধরা পড়বে।

মন্ত্রী আরো জানান, পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নপত্র তৈরি, পরীক্ষা অনুষ্ঠান, খাতা মূল্যায়ন ও ফল প্রকাশের জন্য উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে পর্যবেক্ষণ করার জন্য বিশেষজ্ঞ আরেকটি কমিটি রয়েছে।

নাসিম জানান, আগামী ৬ অক্টোবর মেডিকেলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের পরীক্ষায় অংশ নিতে আবেদন ফরম পূরণ করেছেন ৮২ হাজার ৮৫৬ জন। মোট ২০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঢাকায় পাঁচটি ও অন্যগুলো ঢাকার বাইরে। পরীক্ষায় নয় হাজার ৩৪৩টি আসনের মধ্যে সরকারি মেডিকেলে তিন হাজার ৩১৮টি ও প্রাইভেট মেডিকেলে ছয় হাজার ২৫টি।

সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, সুস্থ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। সংবাদ সম্মেলনের আগে সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ও পরীক্ষা কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মেডিকেলের প্রশ্নপত্র সংরক্ষণে ডিজিটাল প্রক্রিয়া: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৮:৪২:২০ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭