ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার: প্রধানমন্ত্রী আমাকে ঋণখেলাপি বলে জাতির কাছে ছোট করা হয়েছে: সংসদে এমপি সারোয়ার ২০৩০ সালের মধ্যে ফ্যামিলি কার্ড পাবে দেড় কোটির বেশি পরিবার উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি জুলাই শহীদদের স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: আমানউল্লাহ আমান যুক্তরাষ্ট্র একটি ‘জলদস্যু’ রাষ্ট্রে পরিণত হবে: লুলা সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবি শিক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা নেওয়া হবে, আশ্বাস শিক্ষামন্ত্রীর ‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি ফার্মের মুরগি’ জানুয়ারিতে এসএসসি ও জুনে এইচএসসি পরীক্ষা

একসঙ্গে ৪ প্রেমিকা হাজির বাড়িতে, পালাতে না পেরে বিষপান প্রেমিকের!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

এক কিংবা দুই নয়, একসঙ্গে চার-চারজন মেয়ের সঙ্গে প্রেমলীলা চালাচ্ছিলেন যুবক। কিন্তু শেষরক্ষা হলো না। প্রতারিত হওয়ার কথা জানতে পেরেই একসঙ্গে প্রেমিকের বাড়িতে এসে হাজির ৪ প্রেমিকা। পালানোর পথ না পেয়ে শেষে বিষ খেতে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন গুণধর।

ঘটনা ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারের মাথাভাঙা এলাকার। প্রেমিকের নাম শুভময় কর। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কোচবিহার শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মাথাভাঙ্গা মহকুমার জোরপাটকি গ্রাম পঞ্চায়েত অন্তর্গত খারিজা কাওয়ারডারা এলাকার বাসিন্দা শুভময়। স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘোকসাডাঙ্গা এলাকার দুই তরুণী, ভারথানা এলাকার একজন এবং জোরপাকড়ি এলাকার স্থানীয় এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন তিনি।

অভিযোগ, বেশ কিছুদিন ধরেই এই প্রেমলীলা চালিয়ে যাচ্ছিলেন শুভময়। কেউ টের পাননি। কিন্তু শেষরক্ষা হয়নি। প্রেমিকারা টের পেয়েই সটান তার বাড়িতে এসে হাজির হন। চারজনকে একসঙ্গে দেখে হতবাক হয়ে যান শুভময়। কী করবেন বুঝে উঠতে পারছিলেন না। প্রথমে পালানোর চেষ্টা করেন। কিন্তু পারেননি। বোঝানোরও চেষ্টা করেন। তাতে কোনো লাভ হয়নি। শেষমেশ বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন।

পরিবারের সদস্যরা যুবককে উদ্ধার করেন। ততক্ষণে প্রতিবেশীরাও চলে এসেছিলেন। সকলে মিলে যুবককে কোচবিহার শহরের বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। যদিও এই ঘটনার পর মাথাভাঙ্গা থানার পুলিশ জানিয়েছে, এখনো এই বিষয়ে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ এলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। যুবকের পরিবারের সদস্যরা জানান, আলোচনার মাধ্যমে তারা পুরো বিষয়টি মিটিয়ে নিতে আগ্রহী। এ বিষয়ে পুলিশকে জড়াতে চান না তারা। আপাতত শুভময়ের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

একসঙ্গে ৪ প্রেমিকা হাজির বাড়িতে, পালাতে না পেরে বিষপান প্রেমিকের!

আপডেট সময় ১২:১০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১