ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের প্রশংসা জাতিসংঘ কর্মকর্তার

আকাশ জাতীয় ডেস্ক:

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের কৃতিত্বপূর্ণ বিভিন্ন অবদানের ভূয়সী প্রশংসা করেছে বাংলাদেশে সফররত জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল ক্রিস্টার্ন ফ্যান্সিস সান্ডারস।

আজ বুধবার সকালে পুলিশ সদরদপ্তরে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এমন প্রশংসা করেন ক্রিস্টার্ন ফ্যান্সিস।

পুলিশ সদস্যদের পেশাদারিত্বের উচ্ছ্বসিত প্রশংসা করে জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, পৃথিবীর যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশে তারা শান্তিরক্ষায় অনন্য ভূমিকা রাখছেন। জাতিসংঘের জেন্ডার প্যারিটি অনুযায়ী শান্তিরক্ষা মিশনে আরও বেশি সংখ্যক নারী পুলিশ প্রেরণ এবং পরিবেশ সংরক্ষণে রিনিউয়েবল এনার্জি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অন্যতম শীর্ষ সৈন্য প্রেরণকারী দেশ হিসেবে অভিহিত করে আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, ‘বিশ্বব্যাপী শান্তিরক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীরা নিজেদের দক্ষতা প্রমাণে সমর্থ হয়েছেন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

পুলিশপ্রধান বলেন, কোভিড-১৯ মহামারীর মধ্যেও বাংলাদেশের শান্তিরক্ষীরা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

আইজিপি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশকে সার্বিক সহায়তা প্রদানের জন্য জাতিসংঘ মহাসচিব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ সময় অতিরিক্ত আইজি (এইচআরএম) মো. মাজহারুল ইসলাম, ডিআইজি (অপারেশনস, মিডিয়া অ্যান্ড প্ল্যানিং) মো. হায়দার আলী খান, জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের ডিফেন্স অ্যাডভাইজার বিগ্রেডিয়ার জেনারেল মো. সাদেকুজ্জামান, এআইজি (ইউএন অ্যাফেয়ার্স অপারেশনস) নাসিয়ান ওয়াজেদ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের প্রশংসা জাতিসংঘ কর্মকর্তার

আপডেট সময় ০৫:১৯:১১ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১