ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

ইরানের পদক্ষেপ নিয়ে মিসর ও যুক্তরাষ্ট্রের উদ্বেগ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

মধ্যপ্রাচ্যে ইরানের ‘অস্থিতিশীলতা সৃষ্টিকারী’ পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

সোমবার ওয়াশিংটন সফররত মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরির সঙ্গে সাক্ষাৎকালে এ উদ্বেগের কথা জানান তিনি। খবর আরব নিউজের।

পরে যৌথ সংবাদ সম্মেলনে অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, যুক্তরাষ্ট্র ও মিসর এ অঞ্চলে ইরানের অস্থিতিশীলতা সৃষ্টিকারী ভূমিকা ও প্রভাব বিস্তারের প্রচেষ্টার ব্যাপারে গভীরভাবে উদ্বিগ্ন।

মিসরীয় পররাষ্ট্রমন্ত্রী একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল নিয়ে বর্তমানে ওয়াশিংটন সফর করছেন। তার এই সফরে দুই দেশের ‘কৌশলগত সহযোগিতার’ বিষয়ে আলোচনার কথা রয়েছে

সংবাদ সম্মেলনে লিবিয়া থেকে বিদেশী সেনাদের অপসারণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে এ ইস্যুতে কায়রোর ভূমিকার প্রশংসা করেন ব্লিঙ্কেন।

তিনি ডিসেম্বরে নির্ধারিত সময় অনুযায়ী লিবিয়ার নির্বাচনে গুরুত্বারোপ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

ইরানের পদক্ষেপ নিয়ে মিসর ও যুক্তরাষ্ট্রের উদ্বেগ

আপডেট সময় ০৫:২৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১