ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রবাসীদের যথাযথ সেবা দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

আকাশ জাতীয় ডেস্ক:

প্রবাসী বাংলাদেশিদের যথাযথভাবে সেবা দিতে কূটনৈতিকদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (০৭ নভেম্বর) স্থানীয় সময় সকালে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনার ভবনের সম্প্রসারিত অংশ এবং বঙ্গবন্ধু লাউঞ্জের উদ্বোধনকালে এ নির্দেশ দেন তিনি।

সফরকালীন আবাসস্থল হোটেল ক্ল্যারিজ থেকে ভার্চ্যুয়ালি এ দুই উন্নয়ন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

কূটনৈতিকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘কাজেই প্রবাসীদের যথাযথ সেবা দেওয়া, তাদের সমস্যাগুলো দেখা, তাদের দিকে নজর দেওয়া এটাও দরকার। ’

প্রবাসীদের অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের জনগণ যারা প্রবাসে রয়েছেন তারা সব সময় আমাদের দেশের জন্য অবদান রেখে যাচ্ছেন। যেই দেশে থাকেন সেই দেশের এবং আমাদের বাংলাদেশ উভয় দেশেই আর্থ-সামাজিক উন্নয়নে বিরাট অবদান প্রবাসীরা রেখে যান। ’

অর্থনৈতিক কূটনীতির দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বর্তমান যুগে আসলে কূটনীতিটা শুধু রাজনৈতিক কূটনীতি না, এটা অর্থনৈতিক কূটনীতিতে পরিণত হয়েছে। ’

রপ্তানি, বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণে কাজ করার নির্দেশনা দিয়ে সরকার প্রধান বলেন, ‘একদিকে যেমন বাংলাদেশকে তুলে ধরা, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে আমরা আমাদের রপ্তানি কীভাবে বাড়াতে পারি, বিনিয়োগ কীভাবে বাড়াতে পারি, দেশের আর্থ-সামাজিক উন্নতি কীভাবে হতে পারে, দেশের মানুষ কীভাবে ভালো থাকতে পারে সে বিষয়েও ব্যবস্থা নেওয়া দরকার। ’

শেখ হাসিনা বলেন, ‘বর্তমান বিশ্বে এককভাবে কেউ এগিয়ে গিয়ে উন্নতি করতে পারে না। এখন সম্মিলিত একটা প্রচেষ্টাও দরকার। সেদিকে লক্ষ্য রেখে প্রত্যেকটা কূটনৈতিক মিশনের বিরাট দায়িত্ব রয়েছে। ’

লন্ডনে বাংলাদেশ দূতাবাস প্রান্তে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রবাসীদের যথাযথ সেবা দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট সময় ১০:৪৪:১৬ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১