ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নেইমারের জোড়া গোলে পিএসজির জয়

আকাশ স্পোর্টস ডেস্ক:

লিগ ওয়ানে দীর্ঘদিন পর গোলের দেখা পেলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। মেসিবিহীন ম্যাচে শনিবার রাতে বোর্দোর বিপক্ষে ৩-২ ব্যবধানে জিতে পিএসজি।

জোড়া গোল করেন নেইমার, দুটি গোলেই সহায়তা করেন কিলিয়ান এমবাপে। জোড়া গোল পেয়ে ক্যারিয়ারের ৪০০ গোলের মাইলফলক অর্জন করেন ব্রাজিলিয়ান তারকা।

চোটের কারণে দলে ছিলেন না লিওনেল মেসি ও আনহেল দি মারিয়া। তাদের ছাড়াই খেলতে নেমে ম্যাচের শুরুতেই প্রতিপক্ষকে চেপে ধরে নেইমার-এমবাপ্পেরা। ২৬তম মিনিটে নেইমারের গোলে এগিয়ে যায় পিএসজি। এমবাপ্পের ক্রস পেয়ে ডি-বক্স থেকে ডান পায়ের দুর্দান্ত এক শটে দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে বল জালে পাঠান নেইমার।

৪৩তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পান নেইমার। এমবাপ্পেকে পাস দিয়ে এগিয়ে যান তিনি। ডি-বক্সে ফরাসি তারকার ফ্লিক থেকে বল নিয়ে দুর্দান্ত এক শটে প্রতিপক্ষের জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

বিরতির পর খেলতে নেমে গোলের দেখা পান আগের দুই গোলে অবদান রাখা এমবাপ্পে। জর্জিনিয়ো ভেইনালডামের পাস থেকে প্রতিপক্ষের জাল খুঁজে নেন ফরাসি এই ফরোয়ার্ড। ৭৮তম মিনিটে ব্যবধান কমায় স্বাগতিকরা। বাঁ দিক থেকে ইয়াসিন আদলির নিচু ক্রসে ছুটে গিয়ে ছয় গজ বক্সের মুখ থেকে জাল খুঁজে নেন এলিস। আর যোগ করা সময়ে তাদের পরের গোলটি করেন এমবায়ে নিয়াং।

এ পর্যন্ত ১৩ ম্যাচ খেলে ১১ জয় ও এক ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে ১০ পয়েন্ট কম নিয়ে দুইয়ে লঁস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নেইমারের জোড়া গোলে পিএসজির জয়

আপডেট সময় ০৭:২৪:২২ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১