ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডিজেলে চালিত বাসের ভাড়া বাড়ল, ধর্মঘট প্রত্যাহার

আকাশ জাতীয় ডেস্ক:

বিআরটিএর সঙ্গে পরিবহন মালিক-শ্রমিকদের বৈঠকের পর বাস ভাড়া বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। আগামীকাল সোমবার থেকে নতুন ভাড়া কার্যকর হবে।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী দূরপাল্লায় প্রতি কিলোমিটারে ভাড়া হবে এক টাকা ৮০ পয়সা। আর ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে প্রতি কিলোমিটারে বেড়ে হচ্ছে দুই টাকা ১৫ পয়সা।

রবিবার বিকাল পাঁচটায় বিআরটিএ চেয়ারম্যান পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সোমবার থেকে নতুন ভাড়ার হার কার্যকর করা হবে। এজন্য আজ প্রজ্ঞাপন জারি করা হবে। তবে সিএনজিচালিত বাস ও মিনিবাসের ভাড়া বৃদ্ধি হবে না বলে জানান বিআরটিএ চেয়ারম্যান।

গত বুধবার হঠাৎ করেই ডিজেল ও কেরোসিন তেলের দাম ৬৫ থেকে বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। এরপরই শুক্রবার থেকে বাস ভাড়া বাড়ানোর দাবিতে সারাদেশে ধর্মঘট শুরু হয়। একই সঙ্গে ডিজেলের দাম কমানো কিংবা ভাড়া বাড়ানোর দাবিতে ধর্মঘটে নামে পণ্য পরিবহনে সংশ্লিষ্ট শ্রমিক-মালিকরা। আর শনিবার থেকে শুরু হয় নৌপরিবহনে ধর্মঘট। আজ বাসের ভাড়া বাড়ানোর পর বাস ধর্মঘট প্রত্যাহার করেছে পরিবহন মালিক সমিতি। তবে, পণ্য ও নৌপরিবহনে ধর্মঘট প্রত্যাহার হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ডিজেলে চালিত বাসের ভাড়া বাড়ল, ধর্মঘট প্রত্যাহার

আপডেট সময় ০৭:১৫:৪১ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১