ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাসভাড়া ৪০ শতাংশের বেশি বাড়ানোর প্রস্তাব

আকাশ জাতীয় ডেস্ক:

ডিজেলের দাম বাড়ার কারণে গণপরিবহনের ভাড়া ৪০ শতাংশের বেশি বাড়ানোর প্রস্তাব করেছেন পরিবহনমালিকেরা।

রোববার (০৭ নভেম্বর) রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দিয়েছেন পরিবহন মালিক সমিতির নেতারা।

জ্বালানি মন্ত্রণালয় গত বুধবার রাতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে। ডিজেল প্রতি লিটার ৬৫ টাকা থেকে ৮০ টাকা হারে বৃদ্ধিতে শতকরা হার দাঁড়ায় ২৩ দশমিক ০৮ শতাংশ।

দূরপাল্লার গণপরিবহন আগের ভাড়া ছিল (২০১৩ সালে) প্রতি কিলোমিটার ১ দশমিক ৪২ টাকা। বর্তমানে প্রস্তাব করা হয়েছে ২ টাকা। আগের ভাড়ার তুলনায় কিলোমিটার প্রতি ৫৮ পয়সা বৃদ্ধির প্রস্তার করা হয়েছে, যা শতাংশের হিসাবে ৪০.৮৫%।

মহানগর বাসের পূর্বে ভাড়া কিলোমিটার প্রতি ছিল ১ দশমিক ৭০ টাকা। বর্তমানে প্রস্তাব করা হয়েছে ২ দশমিক ৪০ টাকা। আগের ভাড়া ও প্রস্তাবিত ভাড়ার মধ্যে পার্থক্য ৭০ পয়সা, যা শতাংশের হিসাবে ৪১.১৮%।

মিনিবাসের আগের ভাড়া ছিল কিলোমিটার প্রতি ১ দশমিক ৬০ টাকা। বর্তমানে প্রস্তাব করা হয়েছে ২ দশমিক ৬০ টাকা। আগের ভাড়া ও প্রস্তাবিত ভাড়ার মধ্যে পার্থক্য ৮০ পয়সা, যা শতাংশের হিসাবে ৫০.০০%।

রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভবনে বৈঠক এখনও চলছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে ওই বৈঠক শুরু হয়।

বৈঠকে বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, পরিবহন মালিক শ্রমিক নেতা খন্দকার এনায়েতউল্লাহ, শ্যামলী পরিবহনের মালিক রমেশ ঘোষ, সোহাগ পরিবহনের মালিক ফারুক তালুকদার, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) দুই প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাসভাড়া ৪০ শতাংশের বেশি বাড়ানোর প্রস্তাব

আপডেট সময় ০৫:০২:২১ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১