ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী হয়ে দ্বিতীয়বারের মতো ঢাবিতে এলেন তারেক রহমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৫ বিলিয়ন ডলার ১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা ব্রাজিলে গ্রেফতারের পর বাংলাদেশি মানবপাচারকারী সাইফুল্লাহকে যুক্তরাষ্ট্রে সোপর্দ গাজার ধ্বংসযজ্ঞ দেখে ভালো লাগছে: ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট দোষারোপের সময় নয়, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে: প্রতিমন্ত্রী অমিত জুলাই সনদ বাস্তবায়নে সংসদে না হলে রাজপথে আন্দোলন: গোলাম পরওয়ার

ব্রাহ্মণবাড়িয়ার প্রবীণ আলোকচিত্রী প্রাণতোষ চৌধুরী আর নেই

আকাশ জাতীয় ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস পাড়ের কৃতি সন্তান জেলার প্রবীণ আলোকচিত্রী ও পরিচ্ছন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রাণতোষ চৌধুরী আর নেই। শুক্রবার রাত ১০টা ১০ মিনিটে তিনি তাঁর পাইকপাড়াস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯বছর। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজণিত নানা শারীরিক জটিলতার সাথে লড়াই করে না ফেরার দেশে পাড়ি জমান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ৪ মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি জেলার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের শ্যামড়া গ্রামের রাধা চরণ চৌধুরীর ছেলে। এদিকে তাঁরা মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শহরজুড়ে শোকের আবহ নেমে আসে। রাত থেকেই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ তার সুহৃদরা তাকে এক নজড় দেখতে তার বাড়িতে ভিড় জমান। পরে শনিবার সকালে প্রাণতোষ চৌধুরীর শবদেহ স্থানীয় শ্রী শ্রী আনন্দময়ী কালিবাড়ীতে নিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। এ সময় তার দীর্ঘদিনের সহকর্মীসহ আত্মীয় স্বজন সুহৃদ ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা ও চোখের জলে তাকে শেষ বিদায় জানান। পরে দুপুরে শহরের মেড্ডাস্থ শ্মশানে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী হয়ে দ্বিতীয়বারের মতো ঢাবিতে এলেন তারেক রহমান

ব্রাহ্মণবাড়িয়ার প্রবীণ আলোকচিত্রী প্রাণতোষ চৌধুরী আর নেই

আপডেট সময় ১০:২৭:১১ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১