ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

সন্ত্রাসবাদ দমনে আন্তর্জাতিক সব প্রচেষ্টায় যুক্ত বাংলাদেশ

আকাশ জাতীয় ডেস্ক:

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেছেন, সন্ত্রাসবাদ দমনে গৃহীত আন্তর্জাতিক সব প্রচেষ্টার সঙ্গে বাংলাদেশ যুক্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় সংকল্প, অটল প্রতিশ্রুতি ও সময়োপযোগী পদক্ষেপ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার সামাজিক আন্দোলন শুরু করতে আমাদের সাহায্য করেছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ রেজুলেশন ১৩৭৩ এর ২০ বছর পূর্তি ও নিরাপত্তা পরিষদ সন্ত্রাস দমন কমিটির প্রতিষ্ঠা উপলক্ষে আয়োজিত বিশেষ সভার বক্তব্যে তিনি এ কথা বলেন।

শুক্রবার ( ৫ নভেম্বর) জাতিসংঘের স্থায়ী মিশন থেকে এ তথ্য জানানো হয়।

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা যুক্তরাষ্ট্রে ৯/১১ এর সন্ত্রাসী হামলাসহ বিশ্বব্যাপী সব সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে বাংলাদেশের একাত্মতা প্রকাশের কথাও বক্তব্যে উল্লেখ করেন।

সন্ত্রাসবাদ এবং এর যে কোনো ধরন বা রূপের প্রতি বাংলাদেশের জিরো টলারেন্স নীতির পুনরায় উল্লেখ করেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি।

সন্ত্রাসবাদ, সহিংস চরমপন্থা, সন্ত্রাসবাদে অর্থায়নসহ এ ধরনের যে কোনো হুমকি দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার যে সব আইন প্রণয়ন এবং নীতিগত পদক্ষেপ নিয়েছে, তা তুলে ধরেন রাষ্ট্রদূত ফাতিমা।

রেজুলেশন ১৩৭৩ এর কার্যকর বাস্তবায়নে রাষ্ট্রদূত ফাতিমা সক্ষমতার ঘাটতি, সর্বস্তরে কার্যকর আন্তঃসীমান্ত সহযোগিতা, দেশগুলোর মধ্যে অপারেশনাল তথ্যের নির্বিঘ্ন আদান-প্রদান, সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থার মূল কারণগুলো মোকাবিলা করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি এক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও সদস্য দেশগুলোর মধ্যে জোরালো সহযোগিতার আহ্বান জানান।

সন্ত্রাসবাদ মোকাবিলায় আন্তর্জাতিক সব প্রচেষ্টায় একটি শক্তিশালী ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে থাকার জন্য বাংলাদেশের যে অবিচল অঙ্গীকার রয়েছে তা পুনর্ব্যক্ত করেন রাষ্ট্রদূত ফাতিমা।

Tag :
আপলোডকারীর তথ্য

সংবিধান সংশোধন কমিটিতে সর্বোচ্চ অর্জন প্রত্যাশা আসিফ নজরুলের

সন্ত্রাসবাদ দমনে আন্তর্জাতিক সব প্রচেষ্টায় যুক্ত বাংলাদেশ

আপডেট সময় ১২:০৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১