ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হঠাৎ বউয়ের সাজে বুবলী, ঘটনা কী?

আকাশ বিনোদন ডেস্ক :

পরিবেশটা বিয়ে বাড়ির। বধূ বেশে বসে আছেন আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। হঠাৎ দেখলে মনে হবে বিয়ের পিঁড়িতে বসেছেন এই নায়িকা। তবে না! তার এই কনে সাজ মূলত একটি ফ্যাশন হাউজের ফটোশুটের জন্য। বুধবার রাজধানীর উত্তরায় রয়েল মালাবার কার্যালয়ে ফটোশুটে অংশ নেন বুবলী।

এ সময় গৌতম সাহার কোরিওগ্রাফিতে রয়েল মালাবারের ড্রেস ও জুয়েলারি ব্যবহার করেন নায়িকা। নাঈম আহমেদের ক্যামেরায় সেট ডিজাইন করেন ঝলক মাহমুদ। এর আগে রয়েল মালাবারের ফটোশুটে অংশ নিয়েছিলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস।

এ প্রসঙ্গে বুবলী বলেন, ‘নরমালি ভারী ড্রেস পরলে অস্বস্তি লাগে। কিন্তু রয়েল মালাবারের ড্রেসগুলো কমফোর্ট, মনেই হয় না এত ভারি। খুবই আরামদায়ক। অনেক আগে একটা ফ্যাশন হাউজের ফটোশুট করেছি। সেখানে একটি মাত্র ড্রেস পরেছি। দীর্ঘদিন পরে আবার শুট করলাম। ভালো লেগেছে।’

দেশসেরা চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করে তারকাখ্যাতি পেয়েছেন শবনম বুবলী। ২০১৬ সালে ‘বসগিরি’ ছবির মাধ্যমে অভিষেক হয় তার। এর পরই ঘুরে যায় বুবলীর ভাগ্যের চাকা। রাতারাতি তারকাখ্যাতি লাভ করেন তিনি। গড়ে ওঠে শাকিব-বুবলী জুটি।

টানা ১১টি সিনেমায় জুটি বাঁধেন তারা। মুক্তির অপেক্ষায় থাকা ‘লিডার আমিই বাংলাদেশ’ ছবিতেও বুবলীর নায়ক শাকিব খান। এছাড়া সম্প্রতি শাপলা মিডিয়া প্রযোজিত ‘চোখ’ মুক্তি পায়। সেখানে তার বিপরীতে অভিনয় করেছেন নিরব হোসেন ও জিয়াউল রোশান। পাশাপাশি ‘ক্যাসিনো’ নামে একটি ছবিতেও নিরবের বিপরীতে অভিনয় করেছেন এই নায়িকা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হঠাৎ বউয়ের সাজে বুবলী, ঘটনা কী?

আপডেট সময় ১০:১৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১