ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শুক্রবার থেকে বাস-ট্রাক-কাভার্ড ভ্যান বন্ধ

আকাশ জাতীয় ডেস্ক:

শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের গণপরিবহন ও পণ্য পরিবহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে পণ্য পরিবহন ও গণপরিবহন মালিক সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি হাজী মো. তোফাজ্জল হোসেন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘হঠাৎ করে তেলের দাম লিটারে ১৫ টাকা বেড়ে যাওয়ায় আমরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের কথা ভাবছি। এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি, তবে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিকেল ৪টার দিকে সমিতির সভায় মূল সিদ্ধান্ত পাওয়া যাবে। ’

তিনি আরও বলেন, ‘এভাবে তেলের দামে বাড়লে প্রকৃত ভোগান্তিতে পড়বেন জনগণ। আমরা নিজেরাও সাধারণ জনগণ, সেখান থেকে চাই সরকার আমাদের দিকে সুনজর দিক।

এর আগেও আমরা সরকারের কাছে বিভিন্ন দাবি নিয়ে গিয়েছি। কিন্তু সরকার সেগুলো আমলে নেয়নি। তাই আমরা এবার কঠোর সিদ্ধান্তে যেতে পারি। ’এছাড়াও ঢাকার বাইরে কয়েকটি জায়গায় ট্রাক চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন তিনি।

এর আগে বুধবার (০৩ নভেম্বর) জ্বালানি তেলের দাম ৬৫ থেকে বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বেড়েছে, যা ইতোমধ্যে কার্যকর হচ্ছে।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে থাকায় ‘লোকসান কমাতে’ দেশের বাজারেও জ্বালানির তেলের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শুক্রবার থেকে বাস-ট্রাক-কাভার্ড ভ্যান বন্ধ

আপডেট সময় ০১:২৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১