ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনা রাজনীতিতে আর প্রাসঙ্গিক থাকবেন না: দ্য উইককে ফখরুল মুন্সীগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রলির নিচে ঢুকে পড়ল বাইক, তিন বন্ধু নিহত বিএনপি ক্ষমতায় এলে লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন আহমদ ‘তদন্তকারী কর্মকর্তাকে টাকা দিতে পারিনি, তাই আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে’ যারা চাঁদাবাজি ধান্দাবাজি-মামলাবাজি করে তাদেরকে ভোট দেবেন না: মান্না এবার বাবরের গণসংযোগে নেমেছেন তৃতীয় লিঙ্গরা মানুষ অনেক কষ্টে রক্ত ও ত্যাগের বিনিময়ে ভোটের অধিকার অর্জন করেছে : মির্জা আব্বাস বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন গণঅধিকারের রেদওয়ান রাজাকারদের হাতে বাংলাদেশ তুলে দেওয়া যাবে না : আমান হাদি হত্যার বিচার চেয়ে যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান

৫ প্রভাব বিস্তারকারীর তালিকায় শেখ হাসিনা

আকাশ জাতীয় ডেস্ক:

স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হওয়া বহুল প্রতীক্ষিত ‘কপ২৬’ জলবায়ু সম্মেলনের ফলাফলে প্রভাব ফেলবেন, বিশ্বের এমন শীর্ষ পাঁচজন বিশ্ব নেতাকে ‘ডিলমেকারস’ হিসেবে বর্ণনা করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। বিবিসির বেছে নেওয়া এই পাঁচ শীর্ষ প্রভাব বিস্তারকারীর তালিকায় আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রতিবেদনে তাকে ‘ঝুঁকিপূর্ণদের কণ্ঠস্বর’ হিসেবে অভিহিত করা হয়েছে। এতে বলা হয়, জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি হুমকির মুখোমুখি হওয়া ৪৮টি দেশের গ্রুপ ‘ক্লাইমেট ভালনারেবল ফোরাম’-এর পক্ষে কথা বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা একজন অভিজ্ঞ এবং স্পষ্টভাষী রাজনীতিবিদ উল্লেখ করে বিবিসি জানায়, গত বছর বাংলাদেশের প্রায় এক-চতুর্থাংশ পানির নিচে তলিয়ে গিয়েছিল। সেই সময় দেশটিতে বন্যার কারণে ১০ লাখ বাড়ি-ঘর হুমকির মুখে পড়ে। কাজেই তিনি জলবায়ু পরিবর্তনের অভিজ্ঞতা ‘কপ২৬’ সম্মেলনে তুলে ধরবেন।

শেখ হাসিনা ছাড়াও বিবিসির এই তালিকায় রয়েছেন চীনের জলবায়ুবিষয়ক বিশেষ দূত শি ঝেংহুয়া, সৌদি আরবের আয়মান শাসলি, যুক্তরাজ্যের পরিবেশ প্রতিমন্ত্রী ও ‘কপ২৬’ সম্মেলনের প্রেসিডেন্ট অলোক শর্মা এবং স্পেনের বাস্তুসংস্থান রূপান্তর মন্ত্রী তেরেসা রিবেরা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, স্যার ডেভিড অ্যাটেনবোরো ও বিশ্ব নেতারা যখন বেশিরভাগ গণমাধ্যমের দৃষ্টি কেড়ে নেবেন, তখন ১৯৭টি দেশকে জলবায়ু পরিবর্তনের প্রতিশ্রুতিতে আবদ্ধ করার কাজটি পড়বে তুলনামূলক কম পরিচিত কূটনীতিক, মন্ত্রী এবং আলোচকদের ওপর।

Tag :
আপলোডকারীর তথ্য

শেখ হাসিনা রাজনীতিতে আর প্রাসঙ্গিক থাকবেন না: দ্য উইককে ফখরুল

৫ প্রভাব বিস্তারকারীর তালিকায় শেখ হাসিনা

আপডেট সময় ১০:৪৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১