ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৌদিতে চালু হচ্ছে উড়ন্ত জাদুঘর

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মরুর দেশ সৌদি আরবে চালু হতে যাচ্ছে উড়ন্ত জাদুঘর। এমন জাদুঘর বিশ্বে প্রথম। বৃহস্পতিবার জাদুঘরটি চালু করতে যাচ্ছে সৌদি সরকার। সৌদির রাজধানী রিয়াদ ও প্রাচীন শহর আলউলার মধ্যে উড়োজাহাজে ভ্রমণের মাধ্যমে যাত্রী তথা দর্শনার্থীরা এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো দেখতে পারবেন।

জাদুঘরটি রয়্যাল কমিশন ফর আলউলা ও সৌদির রাষ্ট্রীয় পতাকাবাহী সৌদিয়া এয়ারলাইনসের একটি যৌথ সহযোগিতামূলক প্রকল্প। প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে আলউলায় আবিষ্কৃত নিদর্শনগুলোর প্রতিরূপের (রেপ্লিকা) সংগ্রহ প্রদর্শিত হবে এই উড়ন্ত জাদুঘরে।

জাদুঘর পরিদর্শনের জন্য উড়োজাহাজে ওঠা যাত্রীরা ‘আর্কিটেক্টস অব এনসিয়েন্ট অ্যারাবিয়া’ নামের ডিসকভারি চ্যানেলের তথ্যচিত্রও দেখতে পারেন।

কমিশনের প্রত্নতত্ত্ব ও সাংস্কৃতিক ঐতিহ্য গবেষণার প্রধান রেবেকা ফুটি বলেছেন, আলউলা আরব পেনিনসুলার এক গুপ্তধন। তারা ধীরে ধীরে এই রহস্য আবিষ্কার করছেন। উড়ন্ত এই জাদুঘরটির লক্ষ্য আলউলার ঐতিহ্য তুলে ধরা এবং আলউলাকে একটি পর্যটন গন্তব্য হিসেবে প্রচার করা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সৌদিতে চালু হচ্ছে উড়ন্ত জাদুঘর

আপডেট সময় ০৮:১১:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১