ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো

আকাশ স্পোর্টস ডেস্ক:
প্রফেশনাল ফুটবলে পা রাখার পর ডজন খানেক বান্ধবী পাল্টেছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। এর মধ্যেই তিন সন্তানের বাবা হয়েছেন। বড় ছেলে রোনালদো জুনিয়রের বয়স সাত বছর। গত জুনে আরও দুই যমজ সন্তান হয়েছে তার। সন্তানদের মায়ের পরিচয় সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কিছু জানাননি রোনালদো। ভাড়া করা মায়ের গর্ভেই হয়েছে তার সন্তান।
এসবই পুরনো সংবাদ। সবশেষ সংবাদ হলো রোনালদো বর্তমান বান্ধবী জর্জিনা রদ্রিগেজের বাঁধনেই চূড়ান্তভাবে আটকা পড়ছেন। ২০১৮ সালেই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। দুই লাখ ৬৫ হাজার ইউরো খরচ করে একটি রিংও দেওয়া হয়ে গেছে নাকি। এছাড়া তারা বলছেন তারা একটি মেয়ে সন্তানের আশা করছেন। ইনস্টাগ্রামে সিআর সেভেনে পোস্ট করা ছবিতে এমন আভাসই পাওয়া যাচ্ছে।
তবে ২০১৮ সালের কোন মাসে বিয়ে হচ্ছে তা এখনো পাকাপাকি হয়নি। খুব সম্ভবত রাশিয়া বিশ্বকাপের পর আগস্ট মাসেই তারা বাঁধা পড়ছেন চূড়ান্ত বাঁধনে।
Tag :
আপলোডকারীর তথ্য

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো

আপডেট সময় ১২:৩০:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭