ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেশের ইমেজ বাড়াতে চাই জোরালো জনকূটনীতি: তথ্য প্রতিমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

বিদেশে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলার জন্য জনকূটনীতি জোরদারের আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। ওয়াশিংটন ডিসিতে জনকূটনীতির গুরুত্ব নিয়ে এক মতবিনিময় অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী এ আহ্বান জানান। বুধবার ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।

মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম। বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে দূতাবাসের কর্মকর্তাদের বিশেষ মনোযোগ দেওয়ার পরামর্শ দেন প্রতিমন্ত্রী।

দুর্গাপূজার সময় সহিংসতার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সরকারের বিরুদ্ধে বিদেশ থেকে পরিচালিত সব ধরনের অপতৎপরতার বিরুদ্ধে একসঙ্গে দাঁড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

রাষ্ট্রদূত শহীদুল ইসলাম তার স্বাগত বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের অভ্যুদয়ে জনকূটনীতির ভূমিকার কথা স্মরণ করেন।

তিনি বলেন, বিভিন্ন স্তরে গৃহীত জন কূটনীতি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। রাষ্ট্রদূত বাংলাদেশ ও সরকারের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা মোকাবিলায় দূতাবাসের নেওয়া বিভিন্ন উদ্যোগের বিষয়েও প্রতিমন্ত্রীকে জানান।

প্রতিমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দেশের ইমেজ বাড়াতে চাই জোরালো জনকূটনীতি: তথ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় ০১:৪১:১৯ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১