ঢাকা ১০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

হাসপাতাল ভবনে ফাটল, আতঙ্কে রোগী-স্বজনরা!

আকাশ জাতীয় ডেস্ক:

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। এতে আতঙ্কে রয়েছে এখানে চিকিৎসা নিতে আসা রোগী ও তার স্বজনরা।

যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এ হাসপাতালটিতে।

একাধিক রোগী ও স্বজনরা জানান, হাসপাতালটিতে আসার পর থেকেই আতঙ্কে আছি। এখানকার পুরাতন ভবনের প্রথম, দদ্বিতীয় ও তৃতীয় তলার বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। তবুও এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের তেমন কোনো মাথা ব্যথা দেখছি না। আমরা আতঙ্কের মধ্যে রয়েছি।

ফরিদপুরের সালথা থেকে চিকিৎসা নিতে আসা সাথী আক্তার নামের এক গৃহবধূ জানান, বিপদে পড়ে চিকিৎসা নিতে এসেছি। ভবনে ফাটল দেখে খুব আতঙ্কে আছি। কখন যে হাসপাতালের ভবন মাথার ওপর ভেঙে পড়ে।

একই উপজেলার গট্টি গ্রামের হান্নু মোল্যা নামে এক রোগীর স্বজন বলেন, আমার রোগী পুরাতন ভবনের তৃতীয় তলায় ভর্তি। রোগী নিয়ে ভয়ে আছি। কখন যে বিপদ ঘটে।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুর রহমান ভবন ফাটলের কথা স্বীকার করে বলেন, আমরা এ ব্যাপারে গণপূর্ত অধিদপ্তরকে জানিয়েছি। দ্রুত ব্যবস্থা নিতে আমরা কাজ করছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসপাতাল ভবনে ফাটল, আতঙ্কে রোগী-স্বজনরা!

আপডেট সময় ০৪:৫২:৫২ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১