ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মসজিদে মাইকিং করে সংঘর্ষ, স্কুলছাত্রসহ আহত ২০

আকাশ জাতীয় ডেস্ক:

সিলেটের বিশ্বনাথে মসজিদে মাইকিং করে গ্রামবাসী ও ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্কুলছাত্রসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

সূত্র জানায়, রামপাশা ও রাজাগঞ্জ বাজার সড়কে তেঘরি গ্রাম নামক স্থান অতিক্রমের সময় দেলোয়ার হোসেনের রিকশা এবং স্কুলছাত্র লোকমান হোসেনের ভ্যানের সংঘর্ষ হয়। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়।

রিকশাচালক দেলোয়ার হোসেন রামপাশা বাজারে গিয়ে তার স্ট্যান্ডের সবাইকে ঘটনা অবগত করেন। এ সময় রিকশাচালকরা একত্রিত হয়ে রামপাশা কোনাপাড়া গ্রামের সমজিদে মাইকিং করে স্কুলছাত্র লোকমানদের টমেটো ক্ষেতে গিয়ে হামলা চালায়। এ সময় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে স্কুলছাত্র পক্ষের আহতরা হলেন- স্কুলছাত্র লোকমান হোসেন (১৭), তার পিতা ওয়ারিছ আলী (৬৫), বড়ভাই বুরহান উদ্দিন (২৮), একই গ্রামের আফতাব আলীর ছেলে জমির আলী (৩১), আব্দুল খালিকের ছেলে শাকিব আহমদ (১৯), আজর আলীর ছেলে একলাছ মিয়া (৪৮), শমশের আলীর ছেলে একরামুল (১৯), আব্দুল কাদিরের ছেলে শাহজাহান (২০) ও নুর উদ্দিনের শিশুপুত্র জিসান আহমদ (১০)।

এছাড়া অটোরিকশা চালকদের পক্ষে আহতরা হলেন- দিলোয়ার হোসেন (১৯), রিকশাচালক লয়লু মিয়া (৩০), চান মিয়া (৩৩), মাছুম মিয়া (২২), মৌরশ আলী (২৫) ও আলমগীর হোসেন (২৬)।

সূত্র জানিয়েছে, উভয়পক্ষের আহত কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

মসজিদে মাইকিং করে সংঘর্ষ, স্কুলছাত্রসহ আহত ২০

আপডেট সময় ১১:৫১:১৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১