ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার পরীক্ষায় নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেফতার করা হবে: শিক্ষামন্ত্রী সৌদি আরবে আরামকো’র হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু ভয়াবহ বিমান দুর্ঘটনায় ফ্রান্সে ১১ জনের মৃত্যু বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করল জিম্বাবুয়ে বাংলাদেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে আগ্রহী সুইজারল্যান্ড কোরীয় উপদ্বীপে ফের উত্তেজনা, পাল্লা দিয়ে বাড়ছে সামরিক শক্তি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৯ জুলাই আয়াতুল্লাহ খামেনির শেষ জানাজা ও দাফন, অংশ নিতে পারেন দুই কোটি মানুষ

পাওনা টাকা চাওয়ায় মারধর, বৃদ্ধ নিহত

আকাশ জাতীয় ডেস্ক:

বাগেরহাটে কদবেল বিক্রির বকেয়া টাকা চাওয়া নিয়ে বাক-বিতণ্ডায় প্রতিপক্ষ ফল ব্যবসায়ীর হামলায় রুস্তম ব্যাপারী (৫৫) নামের এক বৃদ্ধা কদবেল বিক্রেতার মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) দুপুরে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ মসজিদ পর্যটন কেন্দ্রের সামনে এই ঘটনা ঘটে। নিহত রুস্তম ব্যাপারী বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা এলাকার মৃত হাতেম আলীর ছেলে। সে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদের সামনে কদবেল বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ মাহমুদ হাসান জানান, পার্শ্ববর্তী বারাকপুর বাজারের অপর ফল বিক্রেতা ফিরোজের মেয়ে রুস্তমের কাছ থেকে বাকিতে কদবেল ক্রয় করেছিল। সকালে ফিরোজের মেয়ের কাছে সেই টাকা চায় রুস্তম। এতে ক্ষিপ্ত হয়ে ফিরোজ ও তার সহযোগী হামজার সাথে রুস্তম ব্যাপারীর বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে ফিরোজ ও হামজা রুস্তমকে মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় রুস্তমকে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। রুস্তমের ওপর হামলাকারীরা পলাতক রয়েছে। তাদের আটক করতে পুলিশ অভিযান শুরু করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মঙ্গলে ম্যারাথন শেষ করল নাসার রোভার, মহাকাশ থেকে ধরা পড়ল ছবি

পাওনা টাকা চাওয়ায় মারধর, বৃদ্ধ নিহত

আপডেট সময় ১১:৩৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১