ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সমস্যাকে সম্ভাবনা করে তরুণরা এগিয়ে যাবে

আকাশ জাতীয় ডেস্ক:

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, তরুণরা জীবনে চলার পথে সব সমস্যাকে সম্ভাবনায় পরিণত করে এগিয়ে যাবে। আজ শুধু শহরে নয়, গ্রাম পর্যায়ে ডিজিটাল সুবিধা পৌঁছে গেছে।

তথ্যপ্রযুক্তির মাধ্যমে ২০ লাখ তরুণ-তরুণী কর্মসংস্থান করা সম্ভব হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মাল্টিপারপাস অডিটরিয়ামে ‘বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট ২০২১’ এর সমাপনী এবং অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন।

মুস্তফা কামাল বলেন, আশা করা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে বিশ্ব দরবারে উন্নত দেশ হিসেবে আবির্ভূত হবে। আমাদের তরুণরা দেশের মুক্তিযোদ্ধাদের গর্বিত উত্তরাধিকারী। জনসংখ্যার এক-তৃতীয়াংশ হচ্ছে যুবক গোষ্ঠী। তরুণরা জীবনে চলার পথে সব সমস্যাকে সম্ভাবনায় পরিণত করে এগিয়ে যাবে।

অর্থমন্ত্রী বলেন, আমাদের সামনে ক্রোমা ক্রোমা নৈতিক লভ্যাংশের পুণ্য সম্ভাবনাকে আমাদের কাজে লাগাতে হবে। তোমাদের মধ্যে সব ধরনের ব্যবসায় উদ্যোগ বা স্ট্যাটার সৃষ্টির সহায়তার লক্ষ্যে ১৯-২০ অর্থবছরের বাজেটে প্রথমবারের মতো ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। সেই ধারাবাহিকতায় চলতি বছরের বাজেটে ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে স্টারদের জন্য। অচিরেই আইসিটি বিভাগ থেকে তরুণ সমাজের স্টাটার গঠনে ও সুশৃঙ্খল জনশক্তি রূপান্তরে সরকারের এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমাদের তরুণ প্রজন্মকে সকল প্রকার প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত হতে হবে এবং নিজেদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে। আমাদের আজকের শিশু আগামী দিনের ডিজিটাল দেশের যোগ্য নেতা হিসেবে গড়ে তুলতে হবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব ড. মো. আবদুল মান্নান, আইডিয়া প্রকল্পের পরিচালক ও যুগ্ম সচিব মো. আব্দুর রাকিব প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সমস্যাকে সম্ভাবনা করে তরুণরা এগিয়ে যাবে

আপডেট সময় ০৬:১৪:০০ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১