ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সৌরঝড়ের কারণে বিঘ্নিত হবে টেলিযোগাযোগ

আকাশ নিউজ ডেস্ক:

পৃথিবীতে আছড়ে পড়তে চলেছে এক ভয়ানক সৌরঝড়। যার ফলে বিঘ্নিত হবে এই গ্রহের যোগাযোগ ব্যবস্থা। বিজ্ঞানীরা অনেক অঘটনেরই আশঙ্কা করছেন। তবে আসলে ব্যাপারটা ঠিক কী ঘটবে, তা ব্যাখ্য়া করেছেন বিজ্ঞানীরা। যেমন, এই সৌর ঝড়ের ফলে কেঁপে উঠবে পৃথিবীর চারপাশে থাকা চৌম্বক ক্ষেত্র। পৃথিবীর দুই মেরুতে আরও ঘনঘন আরও উজ্জ্বল হয়ে উঠতে দেখা যেতে পারে মেরুজ্যোতি।

এই মহাজাগতিক ঘটনার ফলে কিছুক্ষণের জন্য হলেও বিপর্যস্ত হয়ে পড়তে পারে গোটা ভারতীয় উপমহাদেশ, দক্ষিণ মেরু, উত্তর মেরু, উত্তর আমেরিকা, ইউরোপের যাবতীয় রেডিও যোগাযোগ ব্যবস্থা। ক্ষতিগ্রস্ত হতে পারে বিশ্বের একাংশের বিদ্যুৎপরিষেবা। ব্যাহত হতে পারে জিপিএস ও মোবাইল পরিষেবাও।

কী এই জিওম্যাগনেটিক স্টর্ম? নাসার মতে, সৌরবাতাস থেকে যখন এক শক্তিশালী তরঙ্গ পৃথিবীর চৌম্বকক্ষেত্রে আছড়ে পড়ে তখন পৃথিবীর আবহে একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়। অবশ্য শুধু তরঙ্গই নয়, সূর্য থেকে এই সময় পৃথিবীতে আছড়ে পড়ে প্লাজমাও। জানা গিয়েছে, এই ঘটনায় সূর্যের এক্সওয়ান ফ্লেয়ার বেরিয়ে আসে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সৌরঝড়ের কারণে বিঘ্নিত হবে টেলিযোগাযোগ

আপডেট সময় ০১:৪৫:২৩ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১