ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

শেষ মুহূর্তে ডি মারিয়ার গোলে পিএসজির নাটকীয় জয়

আকাশ স্পোর্টস ডেস্ক:

ঘরের মাঠে গতকাল শুক্রবার (২৯ অক্টোবর) রাতে লিগ ওয়ানের ম্যাচে শিরোপাধারী লিলকে ২-১ গোলে হারিয়েছে পিএসজি। নাটকীয় জয়ে লিগ টেবিলে ১০ পয়েন্টে এগিয়ে গেছে শিরোপা পুনরুদ্ধারের অভিযানে থাকা দলটি।

জোনাথন ডেভিডের গোলে প্রথমার্ধে পিছিয়ে পড়েছিল মাওরিসিও পচেত্তিনোর দল। দ্বিতীয়ার্ধের শুরুতেও কিছুটা সময় দলটির পারফরম্যান্স আশানুরূপ ছিল না। তবে ঠিক সময়ে নিজেদের মেলে ধরে তারা। ম্যাচে প্রায় ৬০ শতাংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশ্যে ১৭টি শট নেয় পিএসজি, যার ছয়টি থাকে লক্ষ্যে। লিলের ১১ শটের তিনটি লক্ষ্যে ছিল।

লিগ ওয়ানের ম্যাচের ২৯ মিনিটে এগিয়ে যায় লিল। বাঁ দিক দিয়ে ইলমাজ ডি-বক্সে ঢুকে ডিফেন্ডার টিলো কেরারকে কাটিয়ে বাইলাইন থেকে কাটব্যাক করেন। আর ছয় গজ বক্সের মুখে কেবল পা বাড়িয়ে বলের গতিপথ পাল্টে দেন কানাডার ফরোয়ার্ড ডেভিড। পিএসজি শিবির স্তব্ধ হয়ে যায়। ম্যাচে প্রায় ৬০ শতাংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশ্যে ১৭টি শট নেয় পিএসজি, যার ছয়টি থাকে লক্ষ্যে। লিলের ১১ শটের তিনটি লক্ষ্যে ছিল।

প্রথমার্ধে মেসি-নেইমাররা তাদের সেরা অবস্থার ধারেকাছেও ছিলেন না। বিরতির পর মেসিকে তুলে ইকার্দিকে নামানো হয়। অবশেষে ৭৪তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় পিএসজি। বাঁ দিকের বাইলাইনের কাছ থেকে ডি মারিয়ার উঁচু কাটব্যাকে ডান পায়ের শটে বল ঠিকানায় পাঠান মার্কিনিয়োস। ম্যাচ যখন ড্রয়ের দিকে যাচ্ছে, তখন ৮৯ মিনিটে ডি-বক্সের মুখে বল ধরে ডি মারিয়াকে বল দেন নেইমার। বাম পায়ের কোনাকুনি শটে জালে পাঠান সাবেক রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

শেষ মুহূর্তে ডি মারিয়ার গোলে পিএসজির নাটকীয় জয়

আপডেট সময় ০১:২২:২২ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১