ঢাকা ১১:৫২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

টেকনাফে ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

টেকনাফের সাবরাং থেকে পাঁচ কোটি ৭০ লাখ টাকার ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। জিন্নাহ পাড়া গেইটের দক্ষিণ পাশে এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

তবে ইয়াবা পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। বিজিবি ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল এস এম আরিফুল ইসলাম জানান, আজ একটি টহল দল জিন্নাহ পাড়া গেইটের দক্ষিণ পার্শ্বে অবস্থান নিয়ে ওঁৎ পেতে থাকে। ৪-৫ জন লোককে তিনটি বস্তা মাথায় করে আসতে দেখে টহল দল আরও কাছে আসার জন্য অপেক্ষারত থাকে।

এমতাবস্থায় ইয়াবা বহনকারীরা বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে অন্ধকারের সুযোগ নিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহলদল তাদের পিছু ধাওয়া করে। একপর্যায়ে ইয়াবা বহনকারীরা তাদের মাথায় থাকা বস্তাগুলো ফেলে পার্শ্ববর্তী গ্রামের ভেতর পালিয়ে যায়।

পরবর্তীতে টহলদল ইয়াবা পাচারকারী কর্তৃক ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে পাঁচ কোটি ৭০ লাখ টাকা মূল্যমানের এক লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়াকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

সংবিধান সংশোধন কমিটিতে সর্বোচ্চ অর্জন প্রত্যাশা আসিফ নজরুলের

টেকনাফে ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার

আপডেট সময় ১১:১৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭