ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঋণ পাইয়ে দেওয়ার বদলে কুপ্রস্তাব, আ.লীগ নেতা আটক

আকাশ জাতীয় ডেস্ক:

লক্ষ্মীপুরের কমলনগরে ঋণ পাইয়ে দেওয়ার বদলে এক গৃহবধূকে কুপ্রস্তাবের অভিযোগে আওয়ামী লীগ নেতা মো. লিটনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালিয়া গ্রামে স্থানীয়রা তাকে আটকের পর ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

লিটন উপজেলার চরফলকন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, এক গৃহবধূকে কুপ্রস্তাবের ঘটনায় স্থানীয়রা লিটনকে আটক করেন। পরে ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে। ভুক্তভোগী নারীকে থানায় লিখিত অভিযোগ করার পরামর্শ দিলেও তিনি আসেননি।

ভুক্তভোগীর স্বামী বলেন, আমি ইউরোপে যাওয়ার চেষ্টা করছি। এজন্য একটি ঋণের জন্য ব্যাংকে চেষ্টা চালাই। ব্যাংকেই লিটনের সঙ্গে আমার স্ত্রীর দেখা হয়৷ তখন লিটন তার পরিচয় দিয়ে ৬ লাখ টাকা ঋণ নিয়ে দেওয়ার আশ্বাস দেয়। বিনিময়ে আমার স্ত্রী যেন তাকে খুশি করে দেয় এমন প্রস্তাব দেয় সে।

ব্যাংকের লক্ষ্মীপুর শাখায় কাগজপত্র জমা দেওয়ার জন্য বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে লিটন আমার স্ত্রীকে নিতে আসে। ঘটনা সন্দেহজনক হওয়ায় আমি ৯৯৯-এ কল দেই। নিরাপত্তাজনিত কারণে আমরা থানায় লিখিত অভিযোগ করছি না।

কমলনগর থানার ওসি মোসলেহ উদ্দিন বলেন, ভুক্তভোগীকে লিখিত অভিযোগের পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ না পেলে ৫৪ ধারায় আটক লিটনকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ঋণ পাইয়ে দেওয়ার বদলে কুপ্রস্তাব, আ.লীগ নেতা আটক

আপডেট সময় ১০:৪৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১