ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশে আসছে সুচির প্রতিনিধিদল

অাকাশ জাতীয় ডেস্ক:

দ্বিপাক্ষিক আলোচনার জন্য ঢাকায় আসছে মিয়ানমার সরকারের কাউন্সিলর অং সান সুচির একটি প্রতিনিধিদল। ঢাকার কূটনৈতিক সূত্র জানিয়েছে, অক্টোবরের প্রথম সপ্তাহে প্রতিনিধিদল ঢাকায় আসবে। সূত্র জানায়, সফরে দুই পক্ষের আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যু।

সম্প্রতি রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর বর্বর নির্যাতন শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। অত্যাচার থেকে বাঁচতে রোহিঙ্গারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। সংকট সমধানে বারবার আহ্বান জানানো হলেও তাতে মিয়ানমার আগ্রহ দেখায়নি। এসব বিষয়ে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়। এছাড়া মিয়ানমারের হেলিকপ্টার কয়েকবার বাংলাদেশের আকাশসীমা অতিক্রম করে ভেতরে ঢুকে পরে।

বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার হিসাব অনুযায়ী, গত আগস্ট মাসে রাখাইনে শুরু হওয়া সেনা অভিযানের পর থেকে এ পর্যন্ত প্রায় সাড়ে ৪ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তবে বাংলাদেশের দাবি, এ সংখ্যা ৭ লাখেরও বেশি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলাদেশে আসছে সুচির প্রতিনিধিদল

আপডেট সময় ১১:০২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭