ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এসপিকে ডিআইজি পরিচয়ে তদবির, প্রতারক আটক

আকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহ জেলা পুলিশ সুপারকে ডিআইজি পরিচয়ে ফোন করে পুলিশের চাকরির জন্য তদবির করা আরও এক প্রতারককে আটক করেছে পুলিশ।

ওই প্রতারকের নাম কামরুল হাসান (৪৫)। সে ফুলপুর উপজেলার বাঁশাটি গ্রামের মৃত গোলাম রব্বানীর ছেলে।

বুধবার (২৭ অক্টোবর) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে ভালুকা থেকে প্রতারক কামরুলকে গ্রেফতার করা হয়।

ওসি সফিকুল ইসলাম বলেন, সম্প্রতি পুলিশ কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে সারা দেশে। একটি প্রতারকচক্র চাকরি পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। শুধু তাই নয়, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয় দিয়ে পুলিশ সুপার স্যারকে ফোন দিয়ে তাদেরকে চাকরি দেওয়ার জন্য তদবিরও করছে।

তিনি আরও বলেন, সোমবার এমন একটি চক্রের তিনজনকে আটকের পর ডিআইজি পরিচয় দেওয়া আরও এক প্রতারককে মঙ্গলবার রাতে আটক করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এসপিকে ডিআইজি পরিচয়ে তদবির, প্রতারক আটক

আপডেট সময় ০৬:২৪:১৯ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১