ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রধানমন্ত্রীর নেতৃত্বে নারী ক্ষমতায়ন ঘটছে: ইনু

অাকাশ জাতীয় ডেস্ক:

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অভূতপূর্ব নারী ক্ষমতায়ন ঘটছে। শিক্ষা চিকিৎসা, শিল্প, ব্যবসা-বাণিজ্য, চাকরিসহ সকল পেশায় এগিয়ে আসছে আমাদের নারীরা।

মঙ্গলবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিডব্লিউসিসিআই) আয়োজিত ‘প্রোগ্রেসিভ অ্যাওয়ার্ড ২০১৫ ও ২০১৬’ প্রদান অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন।

তিনি আরো বলেন, মনে রাখতে হবে সকল ক্ষেত্রে নারী ও পুরুষের সমঅধিকার নিশ্চিত করার মধ্যেই দেশের সত্যিকার উন্নয়ন নিহিত। এছাড়া নারীদের পর্যাপ্ত উদ্যোগই পারে দেশের অর্থনীতিকে অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে। এ কারণে সমাজ ও দেশকে এগিয়ে নিতে প্রতিষ্ঠিতদের পাশাপাশি নারী সমাজের সকলকেই এগিয়ে আসতে হবে।

মন্ত্রী এ সময় দেশের ৮টি বিভাগের সেরা ৮ জন নারী উদ্যোক্তা এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক গণমাধ্যমের দু’জন প্রতিনিধির হাতে ‘বিডব্লিউসিসিআই’ প্রোগ্রেসিভ অ্যাওয়ার্ড তুলে দেন।

পুরস্কারপ্রাপ্তরা হলেন, সাবিরা ইয়াসমিন, মিনারা বেগম, সাবা নওরিন পলি, সুরাইয়া পারভীন, জিনিয়া হাসনাত জুঁই, হাসনারা বেগম সুচী, সুফিয়া ইকবাল খান, আইনুন শামীমা আক্তার দোলা এবং সাংবাদিক শামীমা আক্তার দোলা ও সানাউল্লাহ সাবিক তনু।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রধানমন্ত্রীর নেতৃত্বে নারী ক্ষমতায়ন ঘটছে: ইনু

আপডেট সময় ১০:৫৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭