ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মস্কোতে রুশ জেনারেল গুলিবিদ্ধ হাদি হত্যার বিচারে বদ্ধপরিকর সরকার, জাতিসংঘে চিঠি পাঠানোর সিদ্ধান্ত শাহবাগ এলাকায় ফের উত্তেজনা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল নিক্ষেপ পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণের দাবি বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের টিকিট ছাড়াই দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষর, রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ ভোটকেন্দ্র দখল-ভোট চুরির চেষ্টা করলে পরিণতি ফ্যাসিস্টদের মতোই হবে: নাহিদ ইসলাম ‘ফ্যামিলি কার্ড’ চালুসহ ৯ প্রধান প্রতিশ্রুতি বিএনপির ইশতেহারে

আমিরাতে অধিকতর কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ

আকাশ জাতীয় ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের নাগরিকদের জন্য অধিকতর কর্মসংস্থানের সুযোগ চেয়েছে বাংলাদেশ। এছাড়া দেশটিতে কর্মরত বাংলাদেশি কর্মীদের বেতন কাঠামো নির্ধারণের আহ্বানও জানানো হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের মানব সম্পদ ও এমিরাটাইজেশন মন্ত্রী ড. আব্দুল রহমান আব্দুল মান্নান আল আওয়রের সঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বৈঠকে এ আহ্বান জানানো হয়।

মঙ্গলবার সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আল হাবতুর প্যালেসে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সহকারী একান্ত সচিব মোহাম্মদ রাশেদুজ্জামান।

বৈঠকে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ দীর্ঘদিন বন্ধ থাকা আরব আমিরাতের শ্রমবাজারটি বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত করায় আমিরাত সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এসময় প্রবাসী কল্যাণমন্ত্রী দুবাইয়ের ধারাবাহিকতায় অন্যান্য প্রদেশে কর্মসংস্থান ভিসা চালুসহ সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের নাগরিকদের অধিকতর কর্মসংস্থানের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

পরিপ্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদ ও এমিরাটাইজেশনমন্ত্রী ড. আব্দুল রহমান আব্দুল মান্নান আল আওয়ার পর্যায়ক্রমে সব প্রদেশের কর্মসংস্থান ভিসা খোলার বিষয়টি বিবেচনা করা হবে বলে আশ্বস্ত করেছেন।

বৈঠকে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল কাদের, উপসচিব ড. নাশিদ রিজওয়ানা মনির প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলমান (২৫-২৮অক্টোবর) আবুধাবি ডায়ালগে মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার জন্য আবুধাবিতে অবস্থান করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

আমিরাতে অধিকতর কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ

আপডেট সময় ০১:১৬:১৯ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১