ঢাকা ১২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খালেদাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর

আকাশ জাতীয় ডেস্ক:

অস্ত্রোপচারের পর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীর অবস্থা এখন স্থিতিশীল। যে কারণে চিকিৎসকরা পর্যবেক্ষণের জন্য আইসিইউতে রাখলেও পরে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। তবে বায়োপসির রিপোর্ট পাওয়ার আগে তার পরবর্তী চিকিৎসা নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না চিকিৎসকরা।

জানা গেছে, সোমবার রাতে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে।

মঙ্গলবার সকালে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে ঢাকাটাইমসকে তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ম্যাডামের (খালেদা জিয়া) অবস্থা এখন পর্যন্ত ভালো আছে। তিনি স্থিতিশীল আছেন। তাই কাল রাতেই ম্যাডামকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

সোমবার খালেদা জিয়ার একটি মাইনর অপারেশন হয়। অপারেশনের পর এক সংবাদ সম্মেলনে ডা. জাহিদ বলেন, বিএনপির চেয়ারপারসনের একটি মাইনর অপারেশন হয়েছে। তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার পর চিকিৎসকরা দেখলেন, শরীরে ছোট একটা লাম্প আছে এক জায়গায়। যেহেতু লাম্প আছে, এর ন্যাচার জানার জন্য বায়োপসি করা হয়েছে। অপারেশনের পর তিনি সুস্থ আছেন।

এদিকে চিকিৎসক টিমের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, যে কারণে চেয়ারপারসনের বায়োপসি করা হয়েছে, সেই পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত আসলে কিছু বলা যাবে না। আজকে বিকালের আগে পরীক্ষার রিপোর্ট পাওয়ার সম্ভাবনা আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

খালেদাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর

আপডেট সময় ০১:৪২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১